× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টির দিনে

আইরীন নিয়াজী মান্না

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১১:১৫ এএম

আপডেট : ২০ জুন ২০২৪ ১২:৩৮ পিএম

বৃষ্টির দিনে

নেই কোলাহল

চল খোকা চল

খেলি ফুটবল

করিস না ছল...!


ওই দূর মাঠে

বাসুদের ঘাটে

বটতলা হাটে

মেঘ জমে পাটে।


পথে তারা নামে

লোকগুলো থামে

দেখে ডানে-বামে।


ছুটে যায় দৃষ্টি

আসে আহা বৃষ্টি

কী যে অনাসৃষ্টি...!


টাপুরটুপুর ছন্দে

সুফিয়ান আহমদ চৌধুরী


হাওয়া বয় জোরছে কী যে

তুমুল বৃষ্টি সাথে

কোলা ব‍্যাঙের উড়ছে ছাতা

বাড়ছে দুঃখ তাতে।


কলাপাতায় বৃষ্টির বিন্দু

সবুজ রঙ বেশ

খোকাখুকুর খুশির বান

উজালা মন বেশ।


ঝুমুর ঝুমুর বৃষ্টির সাথে

ভিজছে চাষি মাঠে

ঘোমটামুখে বউ কিষানি

কলসি কাঁখে হাটে।


একটানা গান গাইলে মেঘে

যায় না দেখা দিক

জীবন ছন্দে টাপুরটুপুর

বৃষ্টি যে ঝিকমিক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা