× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

হ‍ুমায়ূন আহমেদের নাটকপাগল বাবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১০:৪৯ এএম

ফয়জুর রহমান আহমেদ

ফয়জুর রহমান আহমেদ

হ‍ুমায়ূন আহমেদের ‘অচিন রাগিণী’ নাটক তখন টিভিতে ধারাবাহিক প্রচার হচ্ছিল। সে সময় লেখকের মা তার বাসায় বেড়াতে গিয়ে সবার সঙ্গে বসে নাটকটির এক পর্ব দেখলেন। সেদিনের মতো প্রচার শেষ হলে হ‍ুমায়ূন তার মাকে জিজ্ঞেস করলেন, নাটক কেমন লাগল? মা বললেন, তোর নাটক দেখতে দেখতে একটা কথা মনে হলো। তোর বাবা আগেভাগে মারা গিয়ে তোর জন্য সুবিধা করে দিয়েছে। হ‍ুমায়ূন আহমেদ অবাক হয়ে জানতে চাইলেন, কী রকম? মা বললেন, তোর বাবা নাটকপাগল মানুষ ছিল। এ নাটকে আসাদুজ্জামান নূর যে পার্টটা করেছে, এটা সে করার জন্য তোকে বলত। তুই তাকে পার্ট করতে দিতি না। এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে মন কষাকষি হতো। এটা সমস্যা না? আগেভাগে মারা যাওয়ায় তুই বিরাট বিপদ থেকে উদ্ধার পেয়েছিস।


সূত্র : কাঠপেন্সিল, হ‍ুমায়ূন আহমেদ



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা