মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১১:৩৬ এএম
আপডেট : ১৫ জুন ২০২৪ ১১:৩৯ এএম
ভারতীয় অলরাউন্ডার রবি শাস্ত্রী
ভারতীয় ক্রিকেট দল গেছে অস্ট্রেলিয়া সফরে। দুই দলের মধ্যকার একটি ম্যাচের খেলা চলছে। ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করছেন ভারতীয় অলরাউন্ডার রবি শাস্ত্রী। মিড অফে বল ঠেলে দ্রুত একটা রান নিতে চেষ্টা করেন। অস্ট্রেলিয়ান বাঁ হাতি পেসার মাইক হুইটনি মিড অফে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন। সেই ম্যাচে অবশ্য তিনি অস্ট্রেলিয়ার মূল একাদশে ছিলেন না। বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমেছেন। রবি শাস্ত্রীর রান নেওয়ার চেষ্টা দেখে হুইটনি চিৎকার করে বললেন, ‘ভালো ছেলের মতো ক্রিজে থাকো, নতুবা ক্রিজ ছাড়লে মাথা ফাটিয়ে দেব।’ রবি শাস্ত্রীও কম যান না। হেলমেট নাড়িয়ে মাথা কিছুটা বাঁকিয়ে জবাব দিলেন, ‘মুখ যতটা চলে, ততটা ভালো বোলিং যদি করতে পারতে, তাহলে আজ আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে হতো না!’
সূত্র : ক্রিকেটকান্ট্রি ডটকম