মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১১:৫০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ১১:৫৭ এএম
আব্রাহাম লিংকন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সে সময় তার কাছে দেখা করতে নিউজার্সি থেকে আইনসভার নিম্নকক্ষের এক সদস্য আসেন। ওই সাংসদের সঙ্গে স্থানীয় দুজন লোক এসেছিলেন। প্রেসিডেন্টের কাছে তাদের পরিচয় তুলে ধরতে সাংসদ বলেন, ‘ওনারা নিউজার্সির দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে ‘ওজনদার লোক (weightiest person)।’ সাংসদ মূলত বোঝাতে চেয়েছেন, তারা সেই অঞ্চলের খুব প্রভাবশালী ব্যক্তি। কিন্তু লিংকন তার কথার আক্ষরিক অর্থ নিয়ে মন্তব্য করলেন, ‘আমি বুঝতে পারছি না, তারা ওখান থেকে চলে আসায় ভারসাম্যহীনতার কারণে ওই অঞ্চলটা ঊর্ধ্বগামী হয়ে গেল কিনা।’
সূত্র : বিশ্ব-বরেণ্যদের রম্যকথা, আতাউর রহমান