× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

ঈদের দিনে মিষ্টি মুখে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৬:০৮ পিএম

ঈদের দিনে মিষ্টি মুখে

বিশেষ দিনে মিষ্টি মুখ না হলে কি চলে। তাইতো ভিন্ন স্বাদের মিষ্টির পদ দিয়ে সাজানো হয়েছে ঈদ আয়োজনের হেঁশেল। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাজরানা লোপা।

মালাই ব্রেড রোল

যা যা লাগবে

মালাই-এর পুরের জন্য : গুঁড়া দুধ ১ কাপ, তরল দুধ আধা কাপ, ঘি ১ চা চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, চিনি ১ টেবিল চামচ, পেস্তা ও কাঠ বাদাম (কুচি) ১/৪ কাপ। মালাই দুধ তৈরিতে : দুধ ২ কাপ, গুঁড়া দুধ সামান্য, কেওড়া জল আধা চা চামচ ও পাউরুটি ৬ টুকরা।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটা প্যানে ঘি গরম করে তরল দুধ ও গুঁড়া দুধ দিয়ে জ্বাল দিতে হবে। তারপর ফ্রেশ ক্রিম, চিনি, এলাচ গুঁড়া ও সামান্য বাদাম কুচি দিয়ে নাড়তে হবে। ঘন হয়ে এলে নামিয়ে নিন। অন্য একটি পাত্রে নিয়ে গুঁড়া দুধ, চিনি, জাফরান মিশ্রিত কেওড়া জল দিয়ে জ্বাল দিয়ে দুধ সামন্য ঘন করে রাখতে হবে। এবার পাউরুটির চারদিক কেটে বেলন দিয়ে রুটি বেলে নিতে হবে। বেলে রাখা পাউরুটিতে মালাইয়ের পুর দিয়ে রোল তৈরি করে একটা ডিশে রেখে আগে থেকে বানিয়ে রাখা দুধ ঢেলে দিন। বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুর সুস্বাদু মালাই ব্রেড রোল।



ম্যাংগো পুডিং

যা যা লাগবে

পাকা আম ২টি, দুধ ১ লিটার, চিনি আধা কাপ, আগার আগা পাউডার ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

দুধ ভালো করে জ্বাল দিয়ে অর্ধেক হলে চিনি দিয়ে জ্বাল দিয়ে নামিয়ে নিন। আমের পালা নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। দুধ একটু ঠান্ডা হলে আমের পালা ও আগার আগার পাউডার মিশিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে গোল বা চারকোনা কিংবা ইচ্ছেমতো আকৃতির ডিসে ঢেলে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন। পুরো জমে গেলে স্লাইস করে কেটে পরিবেশন করুর সুস্বাদু আমের পুডিং।



ক্যানোলিস

যা যা লাগবে

ময়দা ১ কাপ, চিনি ৬ টেবিল চামচ, সাদা ভিনেগার ৩ চা চামচ, তেল ৬ চা চামচ, পানি প্রয়োজনমতো, ছানা ১ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, চকলেট চিপস ১ চা চামচ ও সুইট বল প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন

ময়দা, চিনি, তেল, বেকিং পাউডার ভিনেগার ও পরিমাণমতো পানি দিয়ে মেখে ডো তৈরি করতে হবে। অন্যদিকে ছানা তৈরি করে সামান্য চিনি দিয়ে মেখে রাখতে হবে। এবার ছোট ছোট লেচি কেটে রুটি তৈরি করে কোনেলি টিউবে মুড়ে ডুবো তেলে ভেজে তুলতে হবে। ছানা পাইপিং ব্যাগে ভরে ক্যানোলির মধ্যে দিয়ে টকলেট চিপস, সুইট বল ইচ্ছামতে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।



গাজরের পায়েস

যা যা লাগবে 

গাজর (গ্রেট করা) ২ কাপ, চিনি আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ, লিকুইড দুধ ১ লিটার, পোলাওর চাল ১/৪ কাপ, কিশমিশ ১৫টি, এলাচ ৪টি, দারুচিনি গুঁড়া আধা চা চামচ, কাজু-পেস্তবাদাম-কাঠবাদাম (কুচি) ১/৪ কাপ, গোলাপ জল ১ টেবিল চামচ, জাফরান সামান্য ঘি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

পাত্রে ঘি গরম করে গ্রেট করা গাজর ও এলাচ দিয়ে ভেজে নিতে হবে। পোলাওর চাল দিয়ে সামান্য ভেজে দুধ দিতে হবে। গাজর আর চাল ফুটে গেলে তাতে গুঁড়া দুধ চিনি, দারুচিনি, অর্ধেক পরিমাণ কিশমিশ, বাদাম কুচি, গোলাপ জলে ভেজানো জাফরান দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে। ঘন হয়ে এলে নামিয়ে ডিশে ঢেলে ওপরে বাদাম কুচি, কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা