× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

বিয়ের প্রশংসাপত্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১২:৩২ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ১২:৫৬ পিএম

আইরিশ কথাসাহিত্যিক ও ধর্মযাজক জোনাথন সুইফট

আইরিশ কথাসাহিত্যিক ও ধর্মযাজক জোনাথন সুইফট

আইরিশ কথাসাহিত্যিক ও ধর্মযাজক জোনাথন সুইফট একবার হেঁটে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নেন। কিছু সময় পর পালোয়ান গোছের এক লোক সন্তানসম্ভবা এক নারীকে সঙ্গে নিয়ে ওই গাছের নিচে এসে উপস্থিত হন। তাদের কথাবার্তা শুনে পাদরি সুইফট বুঝতে পারলেন, তারা বিয়ে করার জন্য নিকটস্থ কোনো শহরে যাচ্ছেন। কিন্তু পথে তাদের বাধা হয়ে দাঁড়াল ঝড়। সুইফট তাদের জানালেন, রাজি থাকলে এখনই বিয়ে পড়িয়ে দিতে পারেন। সুফইটের কথায় তারা সানন্দে রাজি হয়ে গেলেন। বিয়ে পড়ানোর পর বৃষ্টি কমল। বিদায় নেওয়ার মুহূর্তে নবদম্পতির মনে হলো বিয়ের সার্টিফিকেট থাকা দরকার। সুইফট পকেট থেকে কাগজ বের করে লিখে দিলেন, ‘ঝড়ের সময় ওক গাছের তলায় আমি এ বদমাশ আর শয়তানির বিয়ে দিয়েছি। বজ্রপাত ছাড়া আর কারও সাধ্য নেই এ বিয়ের বিচ্ছেদ ঘটাতে পারার।’

সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা