মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১১:০৮ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪ ১১:১০ এএম
দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত
বহরমপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রমনীমোহন ও নীলমণি ভট্টাচার্য্য। এ দুজনই দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের বিশেষ পরিচিত। দাদাঠাকুরের কাছে এসে অনেকেই জানতে চাইলেন, দুজনের মধ্যে ভোটে কে জিতবেন? দাদাঠাকুরের এক বাক্যের উত্তরÑ‘রমনী জিতবে, নীলমণি হেরে যাবে।’ ভোট শেষ হলে দাদাঠাকুরের আগাম বাণী সত্য হলো। তখন দাদাঠাকুরের কাছে এসে সবাই জানতে চাইলেন, ‘আশ্চর্য! কী করে আগ থেকে জানলেন ভোটের ফলাফল?’ দাদাঠাকুর এবার হাসতে হাসতে উত্তর দিলেন, ‘এ তো খুব সহজ, রমনীর (Raw MoneyÑকাঁচা টাকার) সঙ্গে নীলমণি (Nil MoneyÑশূন্য টাকা) পারবে কেমন করে?’
সূত্র : বঙ্গমনীষীদের রঙ্গ রসিকতা