× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

টাকা খরচ করতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১১:৫৬ এএম

আপডেট : ০১ জুন ২০২৪ ১২:০১ পিএম

ইংরেজ সাহিত্যিক সমারসেট মম

ইংরেজ সাহিত্যিক সমারসেট মম

ইংরেজ সাহিত্যিক সমারসেট মম তার লেখার স্প্যানিশ সংস্করণ বাবদ অনেক টাকার রয়্যালটি পেলেন। কিন্তু স্প্যানিশ সরকার সে টাকা তার দেশে নিয়ে যাওয়ার অনুমতি দিল না। তখন লেখক ঠিক করলেন সেখানেই বিলাসী জীবনযাপন করে টাকাগুলো খরচ করবেন। তাই সেখানকার একটি বিলাসবহুল হোটেলে উঠে দামি খাবার খেতে লাগলেন। কিছুদিন থাকার পর যখন তার মনে হলো এবার বোধহয় টাকাগুলো ফুরিয়ে এসেছে, তখন হোটেল ম্যানেজারের কাছে গিয়ে বিল পরিশোধ করতে চাইলে তিনি হাসিমুখে বললেন, ‘স্যার, কী বলে আপনাকে ধন্যবাদ দেব জানি না। আপনার মতো বিখ্যাত মানুষ এ হোটেলে উঠেছেন, যা আমাদের বিজ্ঞাপনের কাজ করেছে। এ কদিনে আমরা ব্যাপক ব্যবসা করেছি। কাজেই আমরা আপনার কাছ থেকে কোনো বিল নেব না।’

সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা