× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্যৈষ্ঠ মানেই

জাহাঙ্গীর আলম জাহান

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১২:২৯ পিএম

আপডেট : ৩০ মে ২০২৪ ১২:৩৩ পিএম

জ্যৈষ্ঠ মানেই

ডাকে কাঁঠাল, লিচু-আম

আমরা খাবো কিছু আম

সঙ্গে কাঁঠাল-কোষ

জ্যৈষ্ঠ মাসে গাঁ’য় না গেলে

করবি রে আফসোস।


মামার বাড়ি সারি সারি

ফল-ফলারির গাছ

গোয়ালঘরে দুধেল গাভি

পুকুর ভরা মাছ।


জ্যৈষ্ঠ মাসে গাছে গাছে

পাকে কাঁঠাল-আম

মায়ের সাথে মামার বাড়ি

তাই আমি চললাম।


গাঁয়ে গেলে ফল-সুবাসে

ম-ম করে সব

জ্যৈষ্ঠ মানেই বাংলাদেশে

ফলেরই উৎসব।


ঝড়ের দিনে

ওলি মুন্সী 

ধমকা হাওয়ায় টিনের চালে 

আম পড়েছে ঐ

আমের লোভে ঘরের ভিতর 

কেমন করে রই।


মা বলেছে খুব শাসিয়ে 

যাক না পড়ে আম

ঝড়ের পরে আম কুড়াবে 

এখন না হয় থাম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা