× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাদের স্কুল বাস

নুসাইবা নাওয়ার

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১২:১৭ পিএম

আপডেট : ৩০ মে ২০২৪ ১২:১৮ পিএম

এঁকেছে যারীন নাযাহ্। সে রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী

এঁকেছে যারীন নাযাহ্। সে রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী

লাল ঝকঝকে দোতলা বাসে করে আমরা রোজ স্কুলে যাই। কত সুন্দর একটা বাস। যার নম্বর হচ্ছে-৪। সকালের শিফটে আমার ক্লাস শুরু হয়। ভোর ৬:১৫ মিনিটে বাসা থেকে নিচে নামি। ৬:২০ মিনিটে বাসটা আমাদের এখানে আসে। আমিও তখন হাজির থাকি। বাস আসার মিনিট কয়েক আগে দাঁড়িয়ে থাকি। আম্মু অথবা বাবা একজন প্রতিদিন আমাকে বাসে উঠিয়ে দেয়। তকতকে আমাদের বাস। দেখতে যেমন সুন্দর চড়তেও বেশ আরামদায়ক। বড় বড় সিটের বিশাল বাস। জানালাগুলোও বড়সড়। বাতাস ঢুকে হুড়মুড় করে। আর সিলিং এ ফ্যান তো আছেই। চোখ জুড়ানো মন ভুলানো আমাদের দোতলা সুন্দর বাস। চালক দাদু কন্ডাকটর কাকা অনেক যত্নবান। দিহান আপু তুরহান আপু রোহান ভাই আমাদের বাসা দেখে আফসোস করে। বলে আহারে আর কয়েক বছর আগে যদি এমন বাস থাকত আমরাও নিরাপদ চলাচল করতে পারতাম স্কুলে। তোরা কতই না ভাগ্যবান। কত সুযোগ আর আরাম তোদের। তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের স্কুলের শিক্ষার্থীদের যাওয়া-আসা করার জন্য এ বাসটি উপহার দেওয়া হয়েছে। এজন্য নিরাপদে যাওয়া-আসা করতে পারি। আর আমরা সব বন্ধু একসঙ্গে দল বেঁধে যাওয়া-আসা করি। সবকিছু মিলায়ে আমরা দারুণ একটা সুবিধা পাচ্ছি। অনেক আনন্দে স্কুলে যাই আসি। 

অষ্টম শ্রেণি, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ, দামপাড়া, চট্টগ্রাম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা