× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপাল দূতাবাস ও বিএমটিসির উদ্যোগে শুরু হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৩:০০ পিএম

আপডেট : ২৯ মে ২০২৪ ১৩:১৬ পিএম

‘আন্তর্জাতিক এভারেস্ট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে থাকছে রুদ্ধশ্বাস ক্লাইম্বিং মুহূর্তের ছবি

‘আন্তর্জাতিক এভারেস্ট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে থাকছে রুদ্ধশ্বাস ক্লাইম্বিং মুহূর্তের ছবি

১৯৫৩ সালের ২৯ মে অর্থাৎ আজকের এই দিনে এডমন্ড হিলারিএবং তেনজিং নোরগে সন্দেহাতীতভাবে পৃথিবীর ভূ-ভাগের শীর্ষ বিন্দু মাউন্ট এভারেস্ট আরোহণ করেন। নিঃসন্দেহে সেই ঘটনা ছিল মানব ইতিহাসেরই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

১৯ শতকের সেই সময়ে মানুষ মেতে উঠেছিল বিজ্ঞানের নানা আবিষ্কারে। দুনিয়ার দিকে দিকে নানা নতুনের উন্মোচনে। সে সময় এভারেস্ট আরোহণ মানব জাতির সামর্থ্যকে নতুন দীগন্তের পথ দেখায়। ২০০৮ সাল থেকে সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাউন্ট এভারেস্ট পালন করা হচ্ছে। বাংলাদেশেও এবার এ দিবস ঘিরে তিন দিনের বিশাল এক আয়োজন করা হচ্ছে। তবে সবার সুবিধার্থে সেটি শুরু হবে ৩১ মে শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। নেপাল দূতাবাস এবং বিএমটিসির যৌথ উদ্যোগে আগামী ৩১ মে সেগুনবাগিচার জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘মাউন্টেন মেমোরিজ : কানেক্টিং পিকস্ অ্যান্ড পিপল’

‘আন্তর্জাতিক এভারেস্ট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে পর্বতারোহীদের তোলা হিমালয়ের জীবন এবং প্রকৃতির ওপর তোলা ১০০টি ছবি থাকবে। ৩১ মে থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে ১ এবং ২ জুন। উদ্বোধনী অনুষ্ঠান ৩১ মে বিকাল ৫টায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বিএমটিসি প্রতিষ্ঠাতা ইনাম আল হক। উদ্বোধনের পরেই জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত হবে। আগামী ১ এবং ২ জুন বেলা ১১ থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। বাংলাদেশে নিযুক্ত নেপালের মাননীয় রাষ্ট্রদূত জনাব ঘনশ্যাম ভান্ডারি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

‘মাউন্টেন মেমোরিজ : কানেক্টিং পিকস্ অ্যান্ড পিপল’ প্রদর্শনীতে থাকছে অভিযাত্রী, রোপ ফোর, অল্টিচিউড হান্টার্স, মাউন্টেইন ম্যাডেনস, দ্য কোয়েস্ট,ভার্টিক্যাল ড্রিমার্স এবং বিএমটিসি সদস্যদের তোলা ছবি। প্রদর্শনীতে এভারেস্ট আরোহী এম এ মুহিত ও নিশাত মজুমদারসহ বাংলাদেশের ১৮ পর্বতারোহীর সঙ্গে একই সাড়িতে থাকছে নেপালের চার বিশ্বখ্যাত শেরপা ক্লাইম্বিং গাইড মিংমা জি (মিংমা গ্যালজে শেরপা), পেম্বা দর্জি শেরপা, ড্যান্ডি শেরপা এবং চিরিং ওয়াংচু শেরপার তোলা রুদ্ধশ্বাস ক্লাইম্বিং মুহূর্তের ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা