মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মে ২০২৪ ১৬:০২ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪ ২০:৪১ পিএম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রজ্ঞা ও কর্মের প্রতি সম্মান জানিয়ে ১৮৮০ সালে বড়লাট তাকে সিআইই উপাধি দেন। এই খবর মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ল। যারা তাকে পছন্দ করেন, তাদের মধ্যে অনেকেই খুশি হয়ে বিদ্যাসাগরের কাছে ছুটে এলেন। একদিন দূর গ্রাম থেকে এক বৃদ্ধ তার সঙ্গে দেখা করতে এলেন। বিদ্যাসাগর তাকে বসিয়ে নাশতা খেতে দিলেন। কথা প্রসঙ্গে বৃদ্ধ লোকটি তার কাছে জানতে চাইলেন, ‘আপনার নতুন উপাধিটা কী।’ বিদ্যাসাগর তখন বললেন, ‘সিআইই’। বৃদ্ধ বললেন, ‘তাতে এর অর্থ কী দাঁড়াল?’ বিদ্যাসাগর রসিকতা করে উত্তর দিলেন, ‘তাতে ছাই হলো।’ বৃদ্ধ এবার মুখ ভার করে বললেন, ‘সাধু, সাধু! রাজার মুখে সবই শোভা পায়, সবই শোভা পায়।’
সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা