× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন ড. আমিনুর রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ২২:৩০ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম

অধ্যাপক আমিনুর রহমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন জাবি উপাচার্য অধ্যাপক নূরুল আলম। ছবি : সংগৃহীত

অধ্যাপক আমিনুর রহমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন জাবি উপাচার্য অধ্যাপক নূরুল আলম। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত ‘প্রজাপতি মেলা-২০২৩’ বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ড. আ ন ম আমিনুর রহমান।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জাবির জহির রায়হান মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বনবিভাগ, আইইউসিএনসহ দেশের প্রকৃতি, পাখি, প্রজাপতি ও বন্যপ্রাণীর সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা। 

ড. আ ন ম আমিনুর রহমান প্রজাপতি ও এর সংরক্ষণ বিষয়ে লেখালেখির মাধ্যমে সচেতনতায় অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্বদ্যিালয়ের গাইনিকোলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালের বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক।

অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান দৈনিক পত্রিকায় নিয়মিতভাবে বাংলাদেশের প্রজাপতি, পাখি ও বন্যপ্রাণীর পরিচিতি ও সংরক্ষণমূলক ফিচার লিখেন। প্রজাপতি, পাখি ও বন্যপ্রাণী দেখা, এদের ছবি তোলা, খাদ্য এবং আবাস্থল সংরক্ষণ বিষয়ে আপামোর জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গত ৩৩ বছর ধরে এ কাজ করছেন। এ ছাড়াও প্রজাপতি-পাখি-বন্যপ্রাণী চেনা ও সংরক্ষণ বিষয়ে আগ্রহীদের হাতে কলমে শিক্ষা দেয়ার জন্য তিনি গড়ে তুলেছেন বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হলো বিডি বার্ডার্স, বিডি ওয়াইল্ডলাইফারস এবং বিডি ওয়াইল্ডলাইফ ভেট্স অ্যান্ড রেসকিউয়ারস। এসব সংগঠন প্রজাপতি, এদেপাখি ও বন্যপ্রাণীর ব্যাপারে জনগনকে সচেতন করা ছাড়াও এদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করে থাকে। 

এ ছাড়াও অধ্যাপক আমিনুর রহমান প্রজাপতি, পাখি ও বন্যপ্রাণী বিষয়ে গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে গড়ে তুলেছেন ‘বন্যপ্রাণী প্রজনন ও সংরক্ষণ’ গবেষণাগার। এই গবেষণাগার দেশের জন্য বন্যপ্রাণী চিকিৎসা বিশেষজ্ঞ তৈরিতে বিশেষ অবদান রাখছে। বর্তমানে এই গবেষণাগারে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া ময়ূরের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা হচ্ছে। এই গবেষণা ভবিষ্যতে ময়ূরকে এদেশের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে অবদান রাখবে বলে আশা করেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা