সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৬:২৮ পিএম
আপডেট : ১৭ মে ২০২৩ ১৭:০৫ পিএম
পাটকেলঘাটা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ আনুষ্টানিক উদ্ভোধন করা
`শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটায় চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মে) সকালে পাটকেলঘাটা খাদ্যগুদামে ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম শুরু হয়।
তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান।
শেখ নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার বলেই সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। মিল মালিকদের সরাসরি কৃষকের কাছ থেকে ভালো মানের ধান ও মিলারদের কাছ থেকে ভালো মানের চাল সংগ্রহ করতে বলা হয়।
তিনি আরও বলেন, চলিত বোরো মৌসুমে ৫ হাজার ৯৭৫ টন চাল প্রতি কেজি ৪৪ টাকা দরে ও ১ হাজার ৫৫৭ টন ধান ৩০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (পাটকেলঘাটা গুদাম) মো. মাসুদুর রেজা, মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক প্রণয় পালসহ চাল মিল মালিক ব্যবসায়ী প্রমুখ।