× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরার পাটকেলঘাটায় ধান ও চাল সংগ্রহ উদ্ধোধন

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১৭:০৫ পিএম

পাটকেলঘাটা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ আনুষ্টানিক উদ্ভোধন করা

পাটকেলঘাটা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ আনুষ্টানিক উদ্ভোধন করা

`শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটায় চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।  বুধবার (১৭ মে) সকালে পাটকেলঘাটা খাদ্যগুদামে ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম শুরু হয়। 

তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান। 

শেখ নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার বলেই সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। মিল মালিকদের সরাসরি কৃষকের কাছ থেকে ভালো মানের ধান ও মিলারদের কাছ থেকে ভালো মানের চাল সংগ্রহ করতে বলা হয়।

তিনি আরও বলেন, চলিত বোরো মৌসুমে ৫ হাজার ৯৭৫ টন চাল প্রতি কেজি ৪৪ টাকা দরে ও ১ হাজার ৫৫৭ টন ধান ৩০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (পাটকেলঘাটা গুদাম) মো. মাসুদুর রেজা, মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক প্রণয় পালসহ চাল মিল মালিক ব্যবসায়ী প্রমুখ। 



 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা