× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিধস দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ে ঢাবিতে কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৯:১১ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৯:৪৪ পিএম

ভূমিধস দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ে ঢাবিতে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে ‘ল্যান্ডস্লাইড ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যাপ্রোচেস ইন বাংলাদেশ : স্পেশাল অ্যাটেনশন অন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প’ শীর্ষক একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে কর্মশালাটি হয়। 

প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। সভাপতিত্ব করেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

বিশেষ অতিথি ছিলেন ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডা. মো. এনামুর রহমান বলেন, ‘স্বাধীনতার পরই দেশে দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে আগাম বার্তা প্রদান এবং ঝুঁকিপ্রবণ এলাকার মানুষদের নিরাপত্তা প্রদানে বঙ্গবন্ধু নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনায় অসাধারণ উন্নয়ন করে চলছে। দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগ প্রশমনে সমন্বিতভাবে যথাযথ গবেষণা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাই।’

এএসএম মাকসুদ কামাল বলেন, ‘এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে এবং এতে উপস্থাপিত বিভিন্ন গবেষণার ফলাফল দুর্যোগ প্রশমনের ক্ষেত্রে নীতিনির্ধারণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।’

তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্যোগের কারণসমূহ চিহ্নিত, জনসচেতনতা তৈরি এবং দুর্যোগ প্রশমনে সময়মতো পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। 

কর্মশালায় ছয়টি গবেষণা প্রবন্ধের ফলাফল উপস্থাপন করা হয়। এতে শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা