× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় আম বাজারজাতকরণে মতবিনিময় সভা ও আম ক্যালেন্ডার প্রকাশ

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৯:৪৯ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ২০:১৯ পিএম

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আম ক্যালেন্ডার প্রকাশ করা হয়। প্রবা ফটো

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আম ক্যালেন্ডার প্রকাশ করা হয়। প্রবা ফটো

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম পাড়ার তারিখ ১২ মে। হিমসাগর ও ক্ষীরশাপাতি আম পাড়া যাবে ২৫ মে থেকে। ১ জুন বাজারজাতকরণ করা যাবে ল্যাংড়া আম। আম্রপালি পাড়ার তারিখ ১৫ জুন। নির্ধারিত তারিখের আগে ওইসব জাতের আম কেউ সংগ্রহ এবং বাজারজাত করতে পারবে না। এই কাজ তদারকির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ’সভায় এ বছরের আম বাজারজাতকরণের ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে আম বাজারজাত করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ক্যালেন্ডার বা নির্দিষ্ট তারিখের আগে আম সংগ্রহ না করতে ক্রেতাদের অনুরোধ করা হলো।’ 

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, আম-বাগান মালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা