× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

’বিড়ির আগুনে’ পুড়ল ৫০ বিঘা জমির বরজ

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৩:৫০ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৫:০৩ পিএম

আগুনে পুড়ে গেছে অন্তত ৫০ বিঘা জমির পানের বরজ। প্রবা ফটো

আগুনে পুড়ে গেছে অন্তত ৫০ বিঘা জমির পানের বরজ। প্রবা ফটো

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে গেছে অন্তত ৫০ বিঘা জমির পানের বরজ। সোমবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পারদখলপুর শ্রীরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

ক্ষতিগ্রস্ত কৃষক মারুফ লস্কর বলেন, ‘সকালে মাঠে কাজ করার সময় কয়েকজন কৃষক পানের বরজে আগুন দেখতে পান। তাদের চিৎকারে অন্যরা ছুটে আসেন। তবে এরই মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমার দুই বিঘা পানের বরজ পুড়ে গেছে।’

তিনি অভিযোগ করে বলেন, আগুন লাগার পরই বিদ্যুৎ বিভাগ থেকে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে মাঠের সেচ পাম্পগুলো বন্ধ হয়ে যায়। তাই আগুন নেভাতে পারিনি।

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম অনীক অধিকারীর কাছে বিদ্যুৎ বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আগুন লাগার পর সেটি বিদ্যুতের লাইনের মাধ্যমে যেন ছড়িয়ে না পড়ে সেজন্যই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।’

ফারুক হোসেন নামে ক্ষতিগ্রস্ত একজন কৃষক জানান তারও দুই বিঘা পানের বরজ পুড়ে গেছে। এতে তার অন্তত প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক কৃষিবিদ আজগর আলী বলেন, ‘পানের বরজ আগুনে পুড়েছে। ক্ষতির পরিমাণ ২ কোটি টাকার ওপরে বলে কৃষক বলছেন। বিস্তারিত ক্ষতির তালিকা আরও পরে পাওয়া যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা