× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা

জয়পুরহাট সংবাদদাতা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৬:০৫ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১৭:০১ পিএম

জয়পুরহাটে আগামীকাল সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হচ্ছে। ছবি : সংগৃহীত

জয়পুরহাটে আগামীকাল সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হচ্ছে। ছবি : সংগৃহীত

জয়পুরহাটে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা- ২০২২ ‍শুরু হচ্ছে বৃহস্পতিবার। জেলার শহীদ আবুল কাশেম ময়দানে এ মেলা হবে। প্রশাসনের সহযোগিতায় সামাজিক বন বিভাগ বগুড়া এ মেলার আয়োজন করছে।

বৃক্ষ মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে ”বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ”।

মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সামাজিক বন বিভাগ বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম বিশেষ অতিথি থাকবেন ।

বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারির ৩৫টি স্টল থাকবে বলে আয়োজকরা জানান। বনজ ও ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে শহরে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করবেন ।

প্রবা/ইউরি/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা