× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষকরা পেলেন সরকারি প্রণোদনায় সার বীজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২০:২৮ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২০:৩৮ পিএম

কৃষকরা পেলেন সরকারি প্রণোদনায় সার বীজ

কুমিল্লা, সুনমাগঞ্জ ও গোপালগঞ্জে বুধবার (১৯ নভেম্বর) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরকারের কাছ থেকে সার ও বীজ পেয়েছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার বুড়িচং উপজেলায় খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষক এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রবি মৌসুমের বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা ইউএনও তানভীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। 

তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষকরা পেয়েছেন কৃষি প্রণোদনা। বুধবার দুপুরে উপজেলা অফিস চত্বরে ১ হাজার ১০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বোরো (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইউএনও মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান। এ ছাড়া কৃষকসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ১ হাজার ১০০ জন কৃষক বিনামূল্যে ৫ কেজি বোরো (উফশী) ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচি খাতের আওতায় কৃষকরা পেয়েছেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় গ্রিন উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা ইউএনও সাগুফতা হক। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার দোলন রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মণ্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপসহকরী কৃষি অফিসারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক/কৃষানিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা