× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১১:২৯ এএম

‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’  উপলক্ষে বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তর পিলখানায়, ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ উপলক্ষে বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তর পিলখানায়, ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির সফল বাস্তবায়নে বিজিবি সদর দপ্তর পিলখানায়, ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। 

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫-এর এই প্রতিপাদ্যের কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমরা ঐতিহ্যগতভাবে মাছে-ভাতে বাঙালি। আমাদের আমিষের চাহিদার ৬০ শতাংশ মাছ থেকে আসে। মাছের আমিষ অন্য যেকোনো প্রাণিজ আমিষের চেয়ে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্য ভালো। শুধু আমিষের ঘাটতি পূরণই নয়, মাছ চাষ আয়বর্ধক কর্মসংস্থানেরও একটি অন্যতম উৎস।’ 

বিজিবি মহাপরিচালক প্রতিটি স্থাপনার পুকুর-জলাশয় সংস্কার করে সেখানে মাছ চাষ করার কথা বলেন। এ ছাড়া বিজিবির প্রত্যেকটি সদস্যকে দেশের সব মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে বলেন। 

তিনি ‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্যকে সমুন্নত রাখতে দেশি মাছ চাষ করে আমিষের ঘাটতি পূরণের মাধ্যমে মেধাসম্পন্ন জাতিনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে মৎস্য সপ্তাহ-২০২৫ সফল করার আহ্বান জানান। বিজিবির মৎস্য সপ্তাহ উদ্বোধনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিকরা এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা