× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ রক্ষায় বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২৩:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ উপলক্ষে রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে গত ২৪ জুলাই কলেজ প্রাঙ্গণে পালন করা হয় দিবসটি।

আয়োজনের শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করা হয়। এরপর বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট ও কলেজ গভর্নিং বডির সভাপতি এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো।

উদ্বোধনের পর তিনি শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ঘুরে দেখেন এবং পরে পরিবেশ সচেতনতা বিষয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়া। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মো. জাকিদুল ইসলাম এবং মোস্তাকিয়া মাহমুদা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সিনিয়র সহকারী শিক্ষিকা তাহমিনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা