× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৮তম গাছ চেনা অনুষ্ঠান তরুপল্লবের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১৮:৫১ পিএম

৩৮তম গাছ চেনা অনুষ্ঠান তরুপল্লবের

ভোর থেকে অঝোরে বৃষ্টি। আকাশও ঘন মেঘে ঢাকা। এমন দিনে উদ্ভিদপ্রেমী ও পরিবেশবাদী সংগঠন তরুপল্লব আয়োজন করেছে ৩৮তম গাছ চেনা অনুষ্ঠান। দিনের এমন অবস্থা দেখে বৃক্ষপ্রেমীদের মনে শঙ্কা তৈরি হয়েছিল, অনুষ্ঠান হবে তো? অবশেষে প্রকৃতিই সহায় হলো।

কালো মেঘ সরে গিয়ে আশার আলো জাগিয়ে তুলল সবার মনে। শুক্রবার (১১ জুলাই) মিরপুর জাতীয় উদ্ভিদ-উদ্যানে অর্ধশতাধিক উদ্ভিদপ্রেমীকে নিয়ে গাছ দেখা, গাছ চেনা অনুষ্ঠান উদযাপন করে তরুপল্লব। 

অনুষ্ঠানে উদ্যানের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে দর্শনার্থীদের কর্পূর, হলদু, কইনার, বৈলাম, তূণ, কুম্ভি, বুদ্ধনারকেল, কনকচূড়া, ম্যাকারাঙা, মাকড়িশাল, সুলতানচাঁপা, বান্দরহুলা, নাগলিঙ্গম, মহুয়া, গুস্তাভিয়াসহ আরও অনেক উদ্ভিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। গাছের সঠিক পরিচর্যা ও বাগানের পরিবেশগত গুরুত্ব নিয়ে কথা বলেন কৃষিবিদ ড. মেহেদি মাসুদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুপল্লবের সাধারণ সম্পাদক নিসর্গী ও লেখক মোকারম হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, বরেণ্য কার্টুনিস্ট এবং রম্যলেখক আহসান হাবীব, কথাসাহিত্যিক ও ভ্রমণ লেখক ফারুক মঈনউদ্দীন, উদ্ভিদবিদ শামসুল হকসহ তরুপল্লবের সদস্যরা। বিশেষজ্ঞরা গল্পকথায় তুলে ধরেন ফুল-পাখিদের কথা। পাশাপাশি তারা প্রকৃতি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। 

প্রসঙ্গত, ২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনা পার্কে গাছ চেনানোর অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুপল্লবের যাত্রা শুরু হয়। সংগঠনটি এ পর্যন্ত ৩৮টি গাছ চেনানোর অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া উদ্যানকর্মীদের নিয়ে কর্মশালা, বৃক্ষরোপণ ও প্রকৃতি বিষয়ক সাময়িকী প্রকৃতিপত্র প্রকাশসহ নানামুখী সমাজ সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা