× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৫ ১৭:১৩ পিএম

আপডেট : ২৯ মে ২০২৫ ১৭:৩৮ পিএম

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। পটুয়াখালীর কলাপাড়া থেকে তোলা ছবি। প্রবা ফটো

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। পটুয়াখালীর কলাপাড়া থেকে তোলা ছবি। প্রবা ফটো

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটির অগ্রভাগ বেলা ৩টায় বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। তার মূল অংশ বেলা সাড়ে ৩টা থেকে উপকূল অতিক্রম করছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

বৃহস্পতিবার (২৯ মে) বিকাল পৌনে ৫টায় প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে আগামীকাল শুক্রবারও সারা দেশে বৃষ্টি হতে পারে।

এর আগে দুপুরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয় বলে জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, গভীর নিম্নচাপের কেন্দ্রে ৪৮ কিলোমিটার বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার বেগে বৃদ্ধি পাচ্ছে।

এর আগে আবুল কালাম মল্লিক বলেছিলেন, এটি আজ বিকাল নাগাদ পটুয়াখালীর খেপুপাড়া ও সাগরদ্বীপ হয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপের কারণে সারাদেশে বৃষ্টি ঝরবে। উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জলোচ্ছ্বাসের আশঙ্কা

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের কাছের দ্বীপ ও চর ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তখন ঝোড়ো হাওয়াও থাকতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা