প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৮ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২১ পিএম
রবিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজালফৈই এলাকায় বৃক্ষরোপন করা হয়। প্রবা ফটো
পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে এক হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছে ফেডারেল রিপোর্টার্স সোসাইটি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) মহাসড়কের নগরজালফৈই এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। গালফ অয়েলের সহযোগিতায় ফেডারেল রিপোর্টার্স সোসাইটি এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
এতে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও গালফ অয়েলের ব্যাবস্থাপনা পরিচালক অম্লান মিত্র।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
টাঙ্গাইল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনের পরিচালনা এবং ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ও গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির, স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক সাজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রামাণিক।
প্রথান অতিথি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ যত সচেতন হবে, তত পরিবেশের উন্নতি হবে। আর এ সচেতনতার দ্বায়িত্ব যদি গণমাধ্যমকর্মীরা গ্রহণ করেন- তাহলে দ্রুত এর উন্নতি ঘটবে।’
গালফ অয়েলের ব্যস্থাপনা পরিচালক অম্লান মিত্র বলেন, ‘প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং উন্নয়নে গালফ অয়েল সব সময়ই আন্তরিক। লুব্রিকেন্ট তৈরির ক্ষেত্রে আমরা পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করি। এর বাইরে আমাদের দায়িত্ব থাকে আরও বড় কিছু করার। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। যেখানে আমরা একত্রে নতুন গাছ লাগাচ্ছি, যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী নিশ্চিত করবে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বৃক্ষরোপন নয়, বরং একটি বার্তা দেওয়া- সবাই মিলে পরিবেশকে রক্ষা করতে হবে এবং প্রকৃতির প্রতি আমাদের এ দায়িত্ব কোনো একক সংগঠন বা প্রতিষ্ঠান পালন করতে পারে না।’
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় কর্মসূচি পালনের জন্য ফেডারেল রিপোর্টার্স সোসাইটিকে ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে রাখেন ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন।