× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিন্ডিকেট ভাঙতে ববি শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ২০:৪৬ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ২২:১১ পিএম

সিন্ডিকেট ভাঙতে ববি শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

সিন্ডিকেট ভাঙতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রোডে ন্যায্যমূল্যে সবজি বিক্রির এ কার্যক্রম শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ত থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতে এই কার্যক্রম চলমান থাকবে।

সোমবার সকালে অস্থায়ী বাজারে গিয়ে দেখা যায়, করলা কেজি ৫০ টাকা, পেঁপে কেজি ৩৫ টাকা, পটল কেজি ৫০ টাকা, মূলা প্রতি কেজি ৩০ টাকা, লাফা কেজি ৫৫ টাকা, কুমড়া কেজি ৫৫ টাকা, লেবুর হালি ১৫ টাকা, জলপাই কেজি ৩৫ টাকা, শাকের আঁটি ১৫ টাকা, কাঁচা মরিচ কেজি ১২০ টাকা, শিম কেজি ১২০ টাকা, ধনিয়া পাতা ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

ন্যায্যমূল্যে নিত্যপণ্যের ক্রেতারা জানান, শিক্ষার্থীরা যে দামে বিক্রি করছেন তা বাজার থেকে কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা কম। বাজার থেকে কম দামে পণ্য কিনতে পারায় অনেকেই ভিড় করছেন এ দোকানে।

ন্যায্যমূল্যে পণ্য কিনতে হাজী সেলিম নামে একজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের প্রশংসনীয় উদ্যোগ এটি। মানুষ স্বল্প মূল্যে যেখানে পাবে সেখান থেকেই বাজার করবে। তবে, প্রশাসনের আরও শক্তভাবে বাজার মনিটরিং করা উচিত। আর শিক্ষার্থীরা যে বাজার বসিয়েছে তা সাধারণ মানুষের খুবই কাজে আসবে।

উদ্যোক্তা মমিনুল ইসলাম রানা জানান, বর্তমানে বাজারমূল্য আসলে অনেক বেশি। বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের কারণে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ নাজেহাল হয়ে যায়। সেই কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমরা সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি, বাজার সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্য কৃষক থেকে যে দামে বা আরত থেকে যে দামে মাল কিনবো সেই দামেই আমরা ক্রেতাদের হাতে তুলে দেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা