× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রথম নারী মহাপরিচালক ড. মোহসেনা বেগম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৩:০১ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৪ ১৩:৪১ পিএম

ড. মোহসেনা বেগম তনু। ছবি : সংগৃহীত

ড. মোহসেনা বেগম তনু। ছবি : সংগৃহীত

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন সংস্থাটির পরিচালক (গবেষণা ও ব্যবস্থাপনা) ড. মোহসেনা বেগম তনু। তিনি বর্তমান মহাপরিচালক ড. জুলফিকার আলীর স্থলাভিষিক্ত হবেন।

রবিবার (২৩ জুন) মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়টির যুগ্মসচিব শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোহসেনা বেগম তনু পরিচালক (গবেষণা ও পরিচালনা) চলতি দায়িত্ব বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ময়মনসিংহকে আগামী ২৫ জুন থেকে বিএফআরআইয়ের মহাপরিচালক হিসেবে সাময়িক দায়িত্ব দেওয়া হলো। ড. মোহসেনা বেগম বর্তমান মহাপরিচালক মো. জুলফিকার আলীর স্থলাভিষিক্ত হলেন। শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত অন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. জুলফিকার আলীকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী ২৪ জুন থেকে অবসর প্রদান করা হলো।

ড. তনু বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ থেকে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের নাগাসাকি ইউনিভার্সিটি থেকে মাৎস্যবিজ্ঞানে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন। মেধাবী এ বিজ্ঞানী ১৯৯১ সালে ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ এবং তার উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশে ব্যবহৃত হচ্ছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা