× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ হাজার দেশি গাছ রোপণ করবে ‘তরুপল্লব’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৭:৫১ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৪ ২০:০৬ পিএম

জামালপুরে অবস্থিত শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে ২০২৪ সালের বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছে ‘তরুপল্লব’। প্রবা ফটো

জামালপুরে অবস্থিত শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে ২০২৪ সালের বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছে ‘তরুপল্লব’। প্রবা ফটো

আজ বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে উদ্ভিদ ও পরিবেশবিষয়ক সংগঠন ‘তরুপল্লব’।

বুধবার (৫ জুন) জামালপুরে অবস্থিত শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় সেখানে দেশি প্রজাতির ৩ হাজার গাছ রোপণ করা হবে।

উল্লেখযোগ্য প্রজাতিগুলো হচ্ছে মহুয়া, কইনার, উদাল, পালাম, কুরচি, কনকচাঁপা, পলাশ, সোনালু, গাব, গোলাপজাম, কাউ, ঢাকিজাম, বৈলাম, জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, মাধবী, মালতী, অনন্তলতা, চিকরাশি, মাইলাম, মণিমালা, তেলসুর, রিঠা, নিশিন্দা, হাড়গজা, চামেলি, জাতবাটনা, ঝুমকাভাদি, বকুল, পুত্রঞ্জীব, স্থলপদ্ম, তেঁতুল, শিমুল, কানাইডিঙ্গা, সিভিট, রসুন্দি ইত্যাদি। 

এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ভ্রমণ লেখক ও কথাসাহিত্যিক ফারুক মঈনুদ্দিন, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন্স ইকরাম কবীর, তরুপল্লবের জীবন সদস্য রাজিয়া সামাদ, নির্বাহী সদস্য সাহানা চৌধুরী, ইমাম গাজী, জামালপুরের প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার এবং তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন প্রমুখ। 

ভ্রমণ লেখক ও কথাসাহিত্যিক ফারুক মঈনুদ্দিন বলেন, উদ্ভিদ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। এ গুরুত্ব থেকেই উদ্ভিদের সঙ্গে আমাদের সখ্য আরও বাড়াতে হবে। 

তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন বলেন, প্রতি বছরই ‘তরুপল্লব’ দেশের বিভিন্ন স্থান থেকে বিপন্ন এবং দুর্লভ গাছ সংগ্রহ করে সংরক্ষিত স্থানে রোপণের ব্যবস্থা করে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা