× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাতার বিশ্বকাপ : খেলার আগে মাঠেই নামাজ?

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৭:৩১ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৭:৩৩ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে রাশিয়ার স্টেডিয়ামে নামাজ আদায়ের একটি ভিডিও কাতার বিশ্বকাপের ভিডিও হিসেবে ভাইরাল হয়েছে। ছবি কোলাজ: প্রবা

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে রাশিয়ার স্টেডিয়ামে নামাজ আদায়ের একটি ভিডিও কাতার বিশ্বকাপের ভিডিও হিসেবে ভাইরাল হয়েছে। ছবি কোলাজ: প্রবা

ফিফা বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। দেশটির উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে বিশ্বকাপ সংক্রান্ত নানা আয়োজনে ইসলামকে প্রমোট করার চেষ্টা করছে। বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে আসা অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে মাঠের মাঝখানে নামাজ পড়তে দেখা গেছে এবং একটি শেয়ারে ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ‘কাতারে হওয়া বিশ্বকাপে খেলা শুরু হওয়ার আগে নামাজ (সালাত)। কাতার ভালোবাসা।’ 


অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী পোস্টটি শেয়ার করারও আহ্বান জানিয়েছেন এবং খেলার আগে নামাজের প্রশংসা করেছেন। 

মাঠে নামাজের ভিডিওটি সত্যি। কিন্তু এটি চলমান বিশ্বকাপ কিংবা কাতারের কোনো ভিডিও নয়। 

মেসেজ অফ ইসলাম নামের একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিও শেয়ার দেয়া হয় ২০১৯ সালের জুনের ১০ তারিখে। ৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে ক্যাপশন দেয়া হয়, ‘স্টেডিয়ামে প্রার্থনা। রাশিয়ার কাজান স্টেডিয়ামে নামাজ।’

অর্থ্যাৎ ভাইরাল এই ভিডিওর সঙ্গে কোনোভাবেই চলমান বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা