প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৩:৪৩ পিএম
তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক ওজচিভিত।
তুরস্কের জনপ্রিয়
অভিনেতা বুরাক ওজচিভিত। বেশ কিছু টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। তবে
প্রচারচলতি কুরুলুস উসমান সিরিজে উসমান বে চরিত্রটি তাকে আন্তর্জাতিক তারকায় পরিণত
করেছে। এ সিরিজের হাত ধরে বাংলাদেশেও তার তুমুল জনপ্রিয়তা। তাই তাকে এ দেশের ভক্তদের
সামনে হাজির করতে যাচ্ছে শীর্ষস্থানীয় কনজিউমার ডিউরেবলস কোম্পানি সিঙ্গার বাংলাদেশ
লিমিটেড। তাদের রূপান্তর যাত্রার অংশ হিসেবে তুর্কি সুপারস্টার অভিনেতা বুরাক ওজচিভিতকে
বাংলাদেশে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বুরাক সমাজমাধ্যমে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে
সিঙ্গার বাংলাদেশের সঙ্গে অংশীদারির কথা উল্লেখ করে পোস্ট করেছেন। তার পোস্টের পর ভক্তদের
মধ্যে বিপুল প্রত্যাশা ও কৌতূহল সৃষ্টি হয়।
সিঙ্গার বাংলাদেশও তাদের অফিসিয়াল সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করেছে। সিঙ্গার বাংলাদেশ বুরাক ওজচিভিতের সঙ্গে একাধিক সম্পৃক্ততা এবং উদ্যোগ নিয়ে আসতে চলেছে। অংশীদারির অংশ হিসেবে বুরাক সিঙ্গারের সঙ্গে একটি ধারাবাহিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফর করবেন। ১৭ ও ১৮ মে সিঙ্গার বাংলাদেশের উরাধুরা ফ্রাইডে ডিলের সময় singerbd.com থেকে যেকোনো পণ্য কেনার মাধ্যমে ভাগ্যবান বিজয়ী এই প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন।

তুরস্কের কচ গ্রুপের
ফ্ল্যাগশিপ উদ্যোগ আর্চেলিকের সহযোগিতায় সিঙ্গার বাংলাদেশ একটি ধারাবাহিক রূপান্তর
প্রক্রিয়া শুরু করেছে। নতুন কনসেপ্ট স্টোর, নতুন করপোরেট অফিস ও ম্যানুফ্যাকচারিং প্লান্ট
এ রূপান্তরের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। সিঙ্গার বাংলাদেশের লক্ষ্য কচ গ্রুপ এবং আর্চেলিকের
বৈশ্বিক দক্ষতা ও মান বাংলাদেশে নিয়ে আসা এবং ভোক্তাদের অভিজ্ঞতা বৃদ্ধি করা, যা সিঙ্গার
বাংলাদেশের উৎকর্ষের জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
প্রসঙ্গত, ১৯৮৪
সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক ওজচিভিতের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার।
বাবা বুলেন্ত ওজচিভিত ও মা শেয়হান ওজচিভিতে। এক বোন, নাম বুরসান দেনিস। অভিনেতা বুরাক
ওজচিভিত তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন
ফটোগ্রাফি নিয়ে।