× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নায়িকার মাথায় টাক!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৩:৩০ পিএম

রুক্মিণী মৈত্র।

রুক্মিণী মৈত্র।

চারদিকে যা গরম পড়েছে সে নিয়ে আর কোনো কথা হবে না। এপার বাংলার পাশাপাশি ওপারেও আবহাওয়া খুবই তপ্ত। এমন গরমে অনেকেই মাথা ন্যাড়া করে ফেলছেন। তাই ছবিগুলো দেখে যে-কেউ ভাবতেই পারেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র হয়তো সে পথেই হাঁটলেন। তাকে দেখা গেল টাকমাথায়। নিজেই ফেসবুকে ছবিগুলো পোস্ট করেছেন। সেসব ছবি এরই মধ্যে ভাইরাল।

টলিউডে বেশ কিছু হিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বিশেষত তিনি দেবের নায়িকা বা বান্ধবী হিসেবেই বেশি পরিচিত। এমনকি যে কটি সিনেমায় কাজ করেছেন, তার বেশিরভাগ দেবের বিপরীতে। এবার জিৎ ও রুক্মিণী অভিনীত কমেডি ছবি ‘বুমেরাং’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৭ জুন। সে ছবির প্রচারের অংশ হিসেবে রুক্মিণী তার ফেসবুক পেজে টাকমাথার ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে নীল চোখ, গোলাপি ঠোঁটসহ একটি অফ-শোল্ডার কালো টপ পরে নিশারূপী রুক্মিণীকে দেখা যাচ্ছে। গল্পে নিশা-জিৎ-এর চরিত্র সমর সেন দ্বারা তৈরি।

রুক্মিণী মৈত্র

পোস্টের ক্যাপশনে রুক্মিণী লেখেন, ‘বুম! বুমেরাং ! P.S : এটি ফটোশপ বা এআই নয়। যদিও নিশা একটি এআই জেনারেটেড হিউম্যানয়েড!’

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, ‘মেকআপ নিতে প্রতিদিন ৩ ঘণ্টা লেগে যেত। তবে টাকমাথা কোনোভাবেই আমার আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারেনি। নিজেকে তো বিদেশি সুপার মডেল লাগছিল। কত যে ছবি তুলিয়েছি সেদিন।’

রুক্মিণীর ক্যারিয়ারে বড় চমক হতে চলেছে এ ছবি। প্রথমবার দ্বৈত চরিত্রে কাজ করতে চলেছেন তিনি। বুমেরাংয়ে তার একটি চরিত্র সাধারণ মেয়ের, অন্যটি রোবটের। আর এ রোবটের চরিত্রের জন্যই টাকমাথা।

তাকে ভবিষ্যতে দেখা যাবে নটী বিনোদিনী আর দ্রৌপদী হিসেবে। দুটি ছবিরই পরিচালক রামকমল মুখোপাধ্যায়। চলতি বছরেই ছবি দুটি মুক্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা