× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুষ্পা ২ : ঝড় তুলবেন তৃপ্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৩:১৫ পিএম

তৃপ্তি দিমরি।

তৃপ্তি দিমরি।

‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে ভারতবর্ষে ক্রাশ বনে গেছেন তৃপ্তি দিমরি। দর্শকমহলে তিনি তুমুল পরিচিতি পেয়েছেন ভাবি টু হিসেবে। শুধু তাই নয়, তার হাতে আসছে একের পর এক সিনেমা। নতুন খবর হলো, বহুলপ্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানে দেখা যাবে তাকে। বলিউড নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, একটি ড্যান্স নম্বরের জন্য তৃপ্তির সঙ্গে যোগাযোগ করেছেন পুষ্পা নির্মাতা। জানা গেছে, এ নতুন ট্র্যাকে আল্লু অর্জুনের সঙ্গে মঞ্চে ঝড় তুলতে দেখা যাবে অভিনেত্রীকে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে সামান্থা রুথ প্রভু পুষ্পার প্রথম অংশে তার সিজলিং ‘ও আন্তাভা’ দিয়ে সবাইকে স্তব্ধ করে দিয়েছিলেন। গান এবং তার নাচের স্টেপগুলো শ্রোতা-দর্শক ব্যাপকভাবে পছন্দ করেছিল। শোনা যাচ্ছিল দ্বিতীয় পর্বেও তিনি থাকবেন। তবে সেটা গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। তার পরিবর্তে তৃপ্তিকেই বেছে নিতে চলেছেন পুষ্পা ২-এর নির্মাতা।

সুকুমার পরিচালিত পুষ্পা ২’র শেষ লটের শুটিং চলছে। আল্লু অর্জুন ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। সিনেমাটি নিয়ে রাশমিকা পিঙ্কভিলাকে জানিয়েছেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি যে পুষ্পা ২ অনেক বড় কিছু হতে চলেছে। প্রথম পর্বে আমরা কিছু পাগলামি করেছিলাম, কিন্তু দ্বিতীয় পর্বের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের দায়িত্ব অনেকটা বেড়েছে, কারণ ছবিটি নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। আমরা ক্রমাগত এবং সচেতনভাবে সেটি পূর্ণ করার চেষ্টা করছি।’

বর্তমানে পুষ্পা ২ নির্মাতা ছবিটির দ্বিতীয় গান সুসেকি প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গানটিতে রোমান্টিক অবয়বে দেখা যাবে আল্লু অর্জুন ও রাশমিকা জুটিকে। ২৯ মে মুক্তি পাবে এ গান।

জানা গেছে, এ মাসের মধ্যেই আল্লু অর্জুন শুটিং শেষ করবেন এবং বাকি অংশ আগামী জুনের মধ্যেই শেষ হবে। সিনেমাটি মুক্তি পাবে ভারতের স্বাধীনতা দিবস, ১৫ আগস্টে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা