× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমাটিক নাটকে মোশাররফ-অলংকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৬:৫৯ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১৭:৩৭ পিএম

সিনেমাটিক নাটকে মোশাররফ-অলংকার

কোরবানি ঈদ আসন্ন। বড় এ উৎসব কেন্দ্র করে নাটকপাড়ায় চলছে ধুম ব্যস্ততা। প্রতিদিনই চলছে শুটিং। বৈচিত্র্যময় গল্প আর চরিত্রের উপস্থাপনা দেখা যাবে এবারের ঈদেও। টিভিসহ ইউটিউব-ফেসবুকে প্রচার হবে নানা আমেজের নাটকগুলো। বিভিন্ন প্রজন্মের তারকা হাজির হবেন এসব নাটকে।

বরাবরের মতো এবারও একাধিক নাটক নিয়ে আসবেন মোশাররফ করিম। বেশ কিছু নাটকের শুটিং এরই মধ্যে শেষ করেছেন। যার মধ্যে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘এক দিনে সেলিব্রিটি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শফিক মুক্তা। বিশ্বজিৎ দত্তের সিনেমাটোগ্রাফিতে রাজধানীর অদূরে পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এ নাটকে সিনেমার আমেজ রয়েছে বলে জানান বিশ্বজিৎ।

এ নাটকে দেশের জনপ্রিয় ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম আক্কাস চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেত্রী অলংকার চৌধুরী। এর আগেও দুজনকে জুটি হিসেবে দেখা গেছে নাটকে। তবে সেটা ছিল ধারাবাহিকে।

তিনি জানান, এবারই প্রথম তিনি মোশাররফ করিমের বিপরীতে কোনো খণ্ডনাটকে অভিনয় করার সুযোগ পেলেন। এর আগে শামীম জামান পরিচালিত ‘গোলকধাঁধা’য় তারা একসঙ্গে কাজ করেছিলেন। তার প্রত্যাশা, নতুন নাটকটি দর্শকের মন ছুঁয়ে যাবে।

অলংকার বলেন, ‘মোশাররফ ভাই এ দেশের একজন গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা পরম সৌভাগ্যের। এর আগে ধারাবাহিকে অভিনয় করেছিলাম। এবার খণ্ডনাটকে জুটি হয়েছি আমরা। তার কাছ থেকে দুই দিনের সুযোগে অভিনয়ের অনেক কিছু শেখার চেষ্টা করেছি। তিনি এতটা সহযোগিতাপরায়ণ যা ভাবাই যায় না।’

এ নাটকটি নিয়ে অভিনেত্রী বলেন, ‌‘এক দিনে সেলিব্রিটি নাটকের গল্প সিনেমাটিক। সিনেমার মতো গান আছে, ফাইট আছে, কমেডি আছে, আছে প্রেম-ভালোবাসা। আবার একটি মেসেজও আছে। তা হলো, নিজেকে বুঝতে পারা, নিজেকে চিনতে পারা এবং নিজেকে শোধরানোর প্রেরণা। এ নাটকে আমার চরিত্রটির নাম এশা। আমি খুব অল্প সময়ে একজন জনপ্রিয় নায়িকা হয়ে উঠি। আর আক্কাস একজন সিএনজিচালক। যিনি এশার অনেক বড় একজন ভক্ত। আক্কাস এবং এশাকে ঘিরেই এ নাটকের গল্প।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন মারুফ মিঠু, অনুভব মাহবুব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা