× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমায় মৌ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৬:০৯ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১৬:৩৪ পিএম

সিনেমায় মৌ

অভিনয়ের আঙিনায় পরিচিত মুখ তাহমিনা সুলতানা মৌ। দীর্ঘদিনের মিডিয়া জীবনের পথচলায় বহু খণ্ডনাটক, ধারাবাহিক নাটকে অভিনয় করেছন। কাজ করেছেন বিজ্ঞাপনের মডেল হিসেবেও। পাশাপাশি নাচেও তিনি পারদর্শী। গেল রোজার ঈদে বিটিভির একটি অনুষ্ঠানে নাচতে দেখা গেছে তাকে।

তবে অভিনয় জীবনের পথচলায় এবারই প্রথম তাহমিনা সুলতানা মৌকে সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। মৌয়ের বড় বোন শাবনাজ ঢাকাই সিনেমার উজ্জ্বল এক নক্ষত্র। নব্বইয়ের দশকে নাঈম-সালমান শাহদের সঙ্গে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এখন আর সিনেমায় অভিনয় না করলেও আবেদন ফুরায়নি। সেই বোনের পথ ধরে এবার বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন মৌ।

তার এ সিনেমার নাম ‘সংবাদ’। ছবিটির গল্প শুনে মুগ্ধ হয়েছেন তিনি। নিজের চরিত্রটিও ভালো লেগেছে। তাই কাজটি করতে রাজি হয়েছেন। মৌ আশা করছেন, শিগগিরই এ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন তিনি। বলেন, ‘অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম সিনেমায় কাজ করতে যাচ্ছি। এর আগেও অনেক প্রস্তাব এসেছে। গল্প পেয়েছি। কিন্তু কাজ করতে ইচ্ছে করেনি। সংবাদ ছবির গল্পটা দারুণ। মনে হয়েছে এ সিনেমার কাজটা করা উচিত। এর পরিচালকও বেশ অভিজ্ঞ ও গুছিয়ে কাজ করা মানুষ। আশা করছি দারুণ কিছু হবে।’

কিছুদিন পরই সিনেমার শুটিং শুরু হবে। তাই চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত হচ্ছেন মৌ।

এদিকে কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’ ও সনজিত সরকার পরিচালিত ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ নামে দুটি প্রচারচলতি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন মৌ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা