× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুশির কান্নায় সেলেনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৫:২০ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১৬:৩৩ পিএম

খুশির কান্নায় সেলেনা

অল্প বয়সেই শুরু করেছিলেন ক্যারিয়ার। বিশ্ব মাতিয়ে পেয়েছেন গ্লোবাল স্টারের তকমা। গান, অভিনয়-দুই ক্ষেত্রেই পেয়েছেন সাফল্য। ব্যক্তিগত মন্দ সময়ও জয় করেছেন তিনি কাজ আর শ্রমের বিনিময়ে প্রাপ্তির পাল্লা ভারী করে। বলছি সেলেনা গোমেজের কথা।

ক্যারিয়ারে অনেক রকম পুরস্কার ও স্বীকৃতিই ঘরে তুলেছেন তিনি। তবে সেরা প্রাপ্তিটা বুঝি এবারের কান চলচ্চিত্র উৎসব থেকেই মিলল। উৎসবটির ৭৭তম আসর যেন তুমুল আনন্দ নিয়ে ধরা দিয়েছে হলিউডের পপ তারকা সেলেনা গোমেজের কাছে। কেননা এবারের আসরে অভিনেত্রী হিসেবে বড় সম্মাননা পেয়েছেন তিনি। সংবাদমাধ্যম অনুযায়ী, ৭৭তম কান উৎসবের এবারের আসরে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রদর্শিত হয়েছে সেলেনা গোমেজ অভিনীত ‘এমিলিয়া পেরেস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শো।

এ শো দেখার পরই ঘটল অবিস্মরণীয় ঘটনা। সিনেমাটি পেয়েছে টানা ১১ মিনিটের করতালি। ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন শেষে উল্লাস আর শিসের বিরতির পর আরও ২ মিনিট করতালি দেন আমন্ত্রিত অতিথিরা; যা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি সেলেনা।

জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের বিভিন্ন প্রেক্ষাগৃহে এ পর্যন্ত প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে কোনোটি ৭ মিনিট, কোনোটি ৬ মিনিট আবার কোনোটি ৫ মিনিটের অভিবাদন বা স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। তবে এবারের উৎসবের সব সিনেমা ছাপিয়ে মূল প্রতিযোগিতায় থাকা সেলেনা অভিনীত এমিলিয়া পেরেস পেয়েছে সব থেকে বেশি সময় ধরে স্ট্যান্ডিং ওভেশন।

ফ্রান্সের খ্যাতিমান পরিচালক জ্যাক অদিয়াঁর নির্মিত স্প্যানিশ ভাষার মিউজিক্যাল ফিল্ম এমিলিয়া পেরেস। সেলেনা ছাড়া এতে আরও অভিনয় করেছেন জোয়ি স্যালডানা, এডগার রামিরেজ, কার্লা সোফিয়া গাসকোন। এ সিনেমায় একজন ভয়ংকর ড্রাগ কার্টেল নেতা ম্যানিটাসের চরিত্রে ছিলেন গ্যাসকোন, একজন আন্ডার ভ্যালুড আইনজীবী রিতার চরিত্রে স্যালডানা এবং ড্রাগ কার্টেল নেতা ম্যানিটাসের সন্দেহাতীত স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সেলেনা গোমেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা