× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফসানা মিমির বাবা আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৩:২৩ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ১৩:২৮ পিএম

আফসানা মিমির বাবা আর নেই

দেশের নন্দিত অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম মারা গেছেন। ২৩ মে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সমাজমাধ্যমে পোস্টে মিমির বাবার মৃত্যুর বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দেন খ্যাতিমান শিল্পী সুবর্ণা মুস্তাফা। সেই পোস্টে মৃত্যুর কারণ উল্লেখ করেননি তিনি।

ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪ নম্বর সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।’

সৈয়দ ফজলুল করিম পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মিমির মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা