× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাভিনার চোখে মাধুরী সুপারস্টার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২ ১৮:৪০ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২২ ১৯:২৫ পিএম

রাভিনার চোখে মাধুরী সুপারস্টার

বলিউড কুইন মাধুরী দীক্ষিতকে নব্বইয়ের দশকের তারকা বলায় ক্ষেপেছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তার মতে, মাধুরী এখনও বলিউডের সুপারস্টার। তার নামের আগে কেন ‘নব্বইয়ের দশকের সুপারস্টার’ লাগানো হয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

সম্প্রতি ভারতের জনপ্রিয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২’-এ উপস্থিত ছিলেন রাভিনা। সেখানে মাধুরী প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘বলিউড সুপারস্টার আমির খান যখন দুই-তিন বছর পর একটি সিনেমা নিয়ে আসেন, তখন আপনারা সেটিকে ‘প্রত্যাবর্তন’ বলেন না। আপনারা বলবেন না ‘নব্বইয়ের দশকের সুপারস্টার’ আমির খান আজ আমাদের সঙ্গে আছেন। কিন্তু আমি মিডিয়ায় প্রায়ই দেখি মাধুরীর নামের আগে ‘নব্বইয়ের দশকের সুপারস্টার’ লিখতে। কেন? সালমানের নামের আগে কেন ‘নব্বইয়ের দশকের সুপারস্টার’ লেখা হয় না? অথবা আমিরের নামের আগে কেন সেটা আসে না? মাধুরী এখনও ইন্ডাস্ট্রিতে বিদ্যমান। তিনি এখনও একজন সুপারস্টারের থেকে বেশি জনপ্রিয়। এ ছাড়া আমরাও নিয়মিত কাজ করছি। আমাদের বেলাতেই কেন এমন বলতে হবে?’

এ সময় রাভিনা ট্যান্ডন আরও বলেন, ‘পুরুষ অভিনেতা ও নারী অভিনেত্রীদের মধ্যে বৈষম্য শেষ হওয়া উচিত। আপনি সালমান খান বা সঞ্জয় দত্ত সম্পর্কে কখনও একথা বলেননি। তাহলে মাধুরীর ক্ষেত্রে কেন এ শব্দ আসবে? সুতরাং আমাদের এই বৈষম্যের অবসান ঘটাতে হবে। ইন্ডাস্ট্রিতে সবাই সমান।’

অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বর্তমানে ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করছেন। ওয়েব সিরিজের পাশাপাশি সিনেমায়ও ব্যস্ত সময় পার করছেন তিনি। রাভিনা অভিনীত সর্বশেষ ব্যবসাসফল চলচ্চিত্র ‘কেজিএফ ২’। এ ছাড়া সঞ্জয় দত্ত, পার্থ সামথান ও কুশালি কুমারের সঙ্গে পারিবারিক বিনোদনমূলক চলচ্চিত্র ‘ঘুড়চাড়ি’তে দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করছেন বিনয় গান্ধী, প্রযোজনা করছে টি-সিরিজ এবং কিপ ড্রিমিং পিকচার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা