প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৪ ১২:৩২ পিএম
রাইমা সেন।
বাংলা সিনেমার মহানায়িকা তিনি। যুগের পর যুগ পেরিয়ে আজও তিনি নায়িকাদের কাছে আইকন। তিনি সুচিত্রা সেন। যার সৌন্দর্য ও অভিনয়ে আজও মুগ্ধ সবাই। এ মহানায়িকাকে এবার তার বড় নাতনি রাইমা সেন ভিন্নভাবে শ্রদ্ধা জানালেন। দিদিমা অর্থাৎ সুচিত্রা সেনের অবিকল সাজ নিয়ে ফটোশুট করেছেন। একঝলক দেখলে অনেকেই ভুল করে বসতে পারেন। আসলে কাকে দেখা যাচ্ছেÑমহানায়িকা সুচিত্রা সেন নাকি রাইমা সেন! সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় এসেছে।
-664d915acd261.jpg)
রাইমার পরনে দেখা গেছে বেনারসি শাড়ি আর লেইস দেওয়া গ্লাস স্লিভ ব্লাউজ। পরেছেন সাবেকি সোনার গহনা। ঢিলে খোঁপার মাঝসিঁথিতে টিকলি, কপালে আঁকা চন্দনের নকশা আর লাল টিপে কোনোভাবেই বোঝার উপায় নেই সুচিত্রা নাকি রাইমা সেন। রাইমার এ ছবি মনে করিয়ে দেয় ১৯৫৫ সালে মুক্তি পাওয়া ‘দেবদাস’ ছবির কথা। সে ছবিতে ‘পারু’র ভূমিকায় অভিনয় করেছিলেন সুচিত্রা সেন।
কনের সাজে শান্ত
মেয়ে হয়ে বসে আছেন সুচিত্রারূপী রাইমা। বিয়ের সাজের মহানায়িকার সেই লুকই রিক্রিয়েট
করা হয়েছে। তাকে এমন রূপে দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। ছবিগুলো সামনে আসতেই নেটপাড়ায়
যেন প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে। মূলত পূর্বসূরির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এ সাজে
ক্যামেরাবন্দি হয়েছেন রাইমা।
আইকনিক এ বিয়ের
সাজ ছাড়া সুচিত্রা সেনের আরও দুটি লুক রিক্রিয়েট করেছেন প্রসেনজিৎ। একটি ছবিতে রাইমাকে
দেখা যাচ্ছে ষাট ও সত্তরের দশকের আধুনিক সাজপোশাকে। মূলত পার্টি লুক এটা। ফ্লোরাল শিফন
শাড়ির সঙ্গে জুটি বেঁধেছে ভি নেকলাইনের স্লিভলেস ব্লাউজ। ক্লাসিক বুফান্ট আপডু হেয়ারস্টাইল
করেছেন তিনি দিদিমার মতো। কালো কাজল আর গ্লসি লিপস্টিকে ধরা পড়েছে বোল্ড আমেজ। রিক্রিয়েট
করা তৃতীয় লুকে রাইমা পরেছেন সাদা জমিনের পাড়ওয়ালা সুতি শাড়ি। এর সঙ্গে লেইস দেওয়া
চেকার্ড আর জামদানি মোটিফের কনুই হাতা ব্লাউজ পরেছেন তিনি। মাঝসিঁথি করা খোঁপা, মিনিমাল
সাজ আর গহনায় বেশ সুন্দর লাগছে অভিনেত্রীকে। ছবিগুলো দেখে সুচিত্রা সেন ভেবে ভ্রম হওয়াটা
খুবই স্বাভাবিক। তবে তিনটি লুকের মধ্যে ভাইরাল হয়েছে দেবদাসের পার্বতীই।
ফটোশুটের পেছনে
রয়েছেন কলকাতার মেকআপশিল্পী প্রসেনজিৎ বিশ্বাস। ভাবনাটি মূলত তারই। তিনি রাইমাকে সাজিয়ে
তুলেছেন সুচিত্রার মতো করে।
টাইমস অব ইন্ডিয়াকে
দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সুচিত্রা সেনকে অনেক শ্রদ্ধা করি। তার ছবি দেখে
বড় হয়েছি। তাকে কখনও সাজানোর সুযোগ পাইনি, এ আক্ষেপ ছিল। তাই সম্প্রতি মাথায় এলো তারই
নাতনির মাধ্যমে তাকে পুনরায় স্মরণ করার। এটা সুচিত্রা সেনের কালজয়ী কিছু চরিত্রকে রিক্রিয়েট
করার বিনম্র প্রচেষ্টা বলা যায়।’
রাইমা সেনের এ
সুন্দর সাদাকালো ছবিগুলো তুলেছেন প্রসেনজিৎ বিশ্বাস নিজেই। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন
ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়।