× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার বাংলাদেশে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৪ ১১:২৭ এএম

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

না, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে কোনো আয়োজন হচ্ছে না। তিনি বাংলাদেশে সশরীরেও আসছেন না। তবে আসছেন সিনেমার পর্দায়। প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা। উৎসব ছাড়া যেকোনো সময় হিন্দি ছবি চালানো যাবে, দুই বছরের জন্য এমন সুযোগ দিয়েছে সরকার। সে সুবাদে গত এক বছরে বলিউডের কয়েকটি ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মাঝে ভাষার মাস ফেব্রুয়ারি ও ঈদুল ফিতর থাকায় কয়েক মাস ধরে নতুন কোনো ছবি আমদানি হয়নি। সেই অলিখিত বিরতি কাটছে এবার। পুনরায় দেশের প্রেক্ষাগৃহে ঢুকছে হিন্দি সিনেমা।

দেশে মুক্তি পেতে যাচ্ছে জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এতে তার বিপরীতে আছেন রাজকুমার রাও। এ ছবিটি ৩১ মে মুক্তি পাবে ভারতে। একই দিন বাংলাদেশেও মুক্তি দেওয়ার ছক আঁকছেন নির্মাতা-প্রযোজক ও পরিবেশক অনন্য মামুন। সম্প্রতি গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন তিনি। ইতোমধ্যে মন্ত্রণালয়ে ছবিটির আমদানির আবেদন করা হয়েছে। মামুনের প্রত্যাশা, এ সপ্তাহের মধ্যেই অনুমতি পেয়ে যাবেন। তিনি ছবিটি ভারতের সঙ্গেই এ দেশে মুক্তি দিতে চান।

মিস্টার অ্যান্ড মিসেস মাহি আমদানির ব্যাপারে নিজের সোশ্যাল হ্যান্ডলেও আভাস দিয়েছেন মামুন। এক পোস্টে লিখেছেন, ‘এই প্রথম জাহ্নবী কাপুরের সিনেমা দেখব বাংলাদেশের সিনেমা হলে।’

যদিও মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত বিষয়টি চূড়ান্ত ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। তাই দর্শককে আরও কয়েকটি দিন অপেক্ষা করতেই হচ্ছে।

মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটি নির্মাণ করেছেন শরণ শর্মা। এতে জাহ্নবী ও রাজকুমার ছাড়া আরও অভিনয় করেছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্রা, অভিষেক ব্যানার্জি প্রমুখ। করণ জোহরের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিওস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা