× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজেই প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন মোনালিসা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ১৬:৪৩ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ১৬:৫৯ পিএম

কলেজেই প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন মোনালিসা

অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন অভিনেত্রী মোনালিসা। সম্প্রতি ফিরেছেন দেশে। সময় কাটাচ্ছেন পারিবারিক আবহে। তবে নির্মাতারাও তার সঙ্গে যোগাযোগ করছেন নতুন কাজের জন্য। মোনালিসা জানিয়েছেন, তিনিও কাজ করতে প্রস্তুত।

দেশে ফেরা ও কাজে ফেরার সম্ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অতিথি হয়ে। সেখানে মনখুলে কথা বলেছেন মোনালিসা। আলাপে আলাপে জানান, প্রথম প্রেমের প্রস্তাব পাওয়ার স্মৃতি। তিনি বলেন, ‘আমি যখন কলেজে পড়ি, মনে হয় তখন প্রথম প্রস্তাব পেয়েছিলাম। ওই সময়ে অনেকেই পছন্দ করতো, চিঠি দিতো। সেই চিঠিগুলো খুব রঙিন ছিল, বিভিন্ন রঙের কলম দিয়ে লেখা। প্রেম-ভালোবাসার কথা লেখা থাকতো, যদ্দুর মনে পড়ে।’

ছোটবেলা থেকে শোবিজে কাজের সুবাদে অনেকেরই পছন্দের তারকায় পরিণত হয়েছিলেন মোনালিসা। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘তখন তো অনেক কাজ করা হতো। মানুষের ভালোবাসার শেষ ছিল না। কেউ কেউ বাসায় বিয়ের শাড়িও পাঠিয়ে দিতো যে, আমি নাকি ফিউচার ওয়াইফ! আমার বাসার সবাই অবাক হয়ে যেতো, এগুলো কী হচ্ছে! এরকম মজার অনেক স্মৃতি মনে পড়ে।’

নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা জানিয়েছেন, তার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চান। তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে নারাজ তিনি।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা