প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪ ১০:৩৩ এএম
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দুরন্ত টিভির উৎসবের বিশেষ নাটক ‘হইহই হল্লা- সিজন ৩’ দেখা যাবে নতুন রূপে।
বুদ্ধপূর্ণিমা
উপলক্ষে দুরন্ত টিভির উৎসবের বিশেষ নাটক ‘হইহই হল্লা- সিজন ৩’ দেখা যাবে নতুন রূপে।
বুদ্ধপূর্ণিমার দিনটি ভিন্নভাবে উদ্যাপন করতে সফদার ডাক্তারের বাড়ির শিশুদের মধ্যে
চলে আনন্দ আয়োজন। শিশুরা এবং তাদের সফদার দাদু গৌতম বুদ্ধের জীবনীর ওপর মঞ্চনাটক করার
পরিকল্পনা করে।
গৌতম বুদ্ধের
চরিত্রে থাকবেন সফদার ডাক্তার। সেই মঞ্চনাটক ঘিরে ঘটতে থাকে নানান মজার কাণ্ডকারখানা।
বুদ্ধপূর্ণিমার
বিশেষ নাটক হইহই হল্লাÑসিজন ৩ প্রচার হবে আগামীকাল দুপুর ১২টা ৩০ ও রাত ৮টা ৩০ মিনিটে।
নাটকটি পরিচালনা করেছেন পার্থপ্রতিম হালদার। এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে কাজী
আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন, রাইদা ঋ
জুনি। অন্যান্য চরিত্রে আছেন আবুল হায়াত, সাজু খাদেম, প্রাণ রায়, শাহনাজ খুশি, ফরহাদ
লিমন প্রমুখ।
এ নাটক প্রসঙ্গে
আবুল হায়াত বলেন, ‘বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। দুরন্ত টিভির কাজগুলো
তাই খুব এনজয় করি আমি। সেখানে হইহই হল্লা নাটকটি বেশ মজার। এটি শিশুদের কাছে জনপ্রিয়ও।
দেখতে দেখতে তিনটি সিজন চলছে। এবার বুদ্ধপূর্ণিমা ঘিরে মজার একটি গল্প বাছাই করা হয়েছে।
এটিও বিশেষ আনন্দ দেবে শিশুদের। অনেক কিছু শেখাবেও।’
এ ছাড়া দুরন্ত
টিভি বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সেদিন আরও প্রচার করবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’র
বিশেষ পর্ব। অনুষ্ঠানটি প্রচারিত হবে দুপুর ২টা ৩০ ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। বিশেষ
অনুষ্ঠান ‘আলো আমার আলো’ প্রচারিত হবে আগামীকাল দুপুর ১২টায়।