প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১০:৫০ এএম
তামান্না ভাটিয়া।
একসময় পর্দায় চুম্বনের দৃশ্যেও রাজি ছিলেন না। অথচ আজকাল তাকে দেখা যায় যেকোনো রকম দৃশ্যেই। গেল কয়েক বছরে বেশকিছু সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেত্রী তামান্না ভাটিয়া। নিজেই ভেঙেছেন সেই প্রতিজ্ঞা। আর তাতে বেশ সফলও তিনি। ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমায় অভিনেতা বিজয় বর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তামান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন এই অভিনেত্রী। ক্যামেরার সামনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কেমন লাগে, সেটাই জানতে চাওয়া হয়েছিল তার কাছে। তামান্নার ভাষ্য, ‘এক্ষেত্রে নারীদের তুলনায় নাকি পুরুষদেরই বেশি অস্বস্তি হয়। তামান্না বলছেন, আমাদের চেয়ে পুরুষদের বেশি অস্বস্তি হয় পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করার সময়ে। তারা ভাবেন, বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে নারীরা হয়তো খারাপ ভাববেন। নারীদের যাতে অস্বস্তি না হয়, সেই দিকটা দেখার দায়িত্বও তাদের ওপর থাকে।’
-6649851814c03.jpg)
‘লাস্ট স্টোরিজ-২’তে
বিজয়ের সঙ্গে তামান্নার চুম্বন দৃশ্য নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছিল। সেই ছবির সময়
থেকেই সম্পর্কে জড়ান তামান্না ও বিজয়। বর্তমানে সম্পর্কে আছেন দুজন। বিজয় ছাড়াও
‘জি করদা’ ওয়েব সিরিজেও অভিনেতা সুহেল নায়ারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তামান্না।
চলতি বছরই ইন্ডাস্ট্রিতে
১৯ বছর সম্পূর্ণ করেছেন এ অভিনেত্রী। এ মুহূর্তে তামান্না ভাটিয়ার ছবি ‘আরানমানাই ৪’
বক্স অফিসে ভালো ব্যবসা করছে। এখনও পর্যন্ত ৪৭.৯০ কোটি টাকা অর্জন করেছে এই ছবি। ছবিটির
সাফল্য দেখেই এর হিন্দি রূপান্তর আগামী ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।