× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙনের শব্দ শুনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৪ ০৯:৪৫ এএম

বিচ্ছেদের পথে হাঁটছেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক।

বিচ্ছেদের পথে হাঁটছেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক।

সেই ২০০১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন তারা। ২০০২ সালের নভেম্বরে বাগদান সারেন। পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি। ২০০৪ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। দুজনেই বিয়ে করেন অন্যত্র। তার প্রায় ১৭ বছর পর নানা পথ পেরিয়ে দুজনের পথ আবার এক হয় ২০২১ সালে। ঘর বাঁধেন হলিউডের তারকা দম্পতি জেনিফার লোপেজ বেন অ্যাফ্লেক। দুজনে একসঙ্গে থাকবেন বলে বাড়িও কিনেছিলেন। এবার নাকি সেই ঘরই ভাঙতে চলেছে। অর্থাৎ বিচ্ছেদের পথে হাঁটছেন দুই তারকা। দ্য ডেইলি মেইল তথ্যই জানিয়েছে।

এরই মধ্যে নাকি আলাদা থাকতে শুরু করেছেন তারা। বেন অ্যাফ্লেককে বেশ কিছুদিন ধরে বাইরে একা ঘুরতে দেখা যাচ্ছে। বিয়ের পর কেনা বাড়ি ছেড়ে ইতোমধ্যেই নাকি বেরিয়ে এসেছেন বেন। বাড়িটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে। বেন আপাতত থাকছেন প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারের বাড়ির কাছাকাছি।

এদিকে ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক দিয়ে বিচ্ছেদের আশঙ্কা উস্কে দিয়েছেন জেনিফার লোপেজ। একটি পেজ থেকে দেওয়া ওই পোস্টে লেখা রয়েছে, ‘যার মধ্যে সততা মানসিক নিরাপত্তা নেই; তার সঙ্গে আপনি কখনও একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারবেন না।’

জেনিফার লোপেজ

এমন পোস্টে জেনিফার লোপেজের রিঅ্যাকশন দেখে নেটিজেনদের অনেকেই মনে করছেন বিবাহবিচ্ছেদ এবার চূড়ান্ত। এর আগে হলিউডভিত্তিক সংবাদ সংস্থা টিএমজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, লোপেজ অ্যাফ্লেক আলাদা থাকছেন।

তবে ১৬ মে ভিন্ন চিত্র দেখা গেছে লস অ্যাঞ্জেলসের এক স্টুডিওতে। যেখানে নৃত্য অনুশীলনের জন্য এসেছিলেন জেনিফার লোপেজ। সেসময় তার হাতে বিয়ের আংটি দেখা গেছে। তাই বিচ্ছেদের বিষয়টিকে এখনও গুঞ্জন হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

প্রসঙ্গত, জেনিফার লোপেজ নিউইয়র্কে নতুন ছবিঅ্যাটলাস’-এর প্রচারে ব্যস্ত। সম্প্রতি মেট গালায় এসেছিলেন তিনি। তবে সঙ্গে ছিলেন না বেন। অভিনেতা নাকি আপাতত পরের ছবিঅ্যাকাউন্ট্যান্ট টু’-এর শুটিং বাচ্চাদের সামলাতে ব্যস্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা