× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কান উৎসবে কিয়ারার সৌরভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৪ ০৯:৩৯ এএম

আপডেট : ১৯ মে ২০২৪ ০৯:৩৯ এএম

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

বেশ জমকালো আয়োজনে বসেছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে প্রতিবছর সাধারণত মে মাসে এই উৎসব হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছবির প্রিমিয়ার, প্রতিযোগিতা, বাজার আর লাল গালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে এবারও জমজমাট কান সৈকত। চলচ্চিত্রের হাজারো মানুষের আগমনে মুখরিত উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা উপস্থিত হয়েছেন।

প্রতিবারের মতো এবারও ভারত থেকে কানে গেলেন বলিউডের একাধিক অভিনেত্রী। ইতোমধ্যে কানের লাল গালিচায় নজর কেড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও উর্বশী রাওতেলা। এবার কানে দ্যুতি ছড়ালেন অভিনেত্রী কিয়ারা আদভানি। বলিউড হার্টথ্রব কিয়ারা আদভানি এই প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে হাজির হলেন।

‘রেড সি ফিল্ম ফাউন্ডেশন উইমেন ইন সিনেমা’ গালায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। রেড কার্পেটে হাঁটার আগে নায়িকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কান চলচ্চিত্র উৎসবে নিজের সাজসজ্জার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘রিভেরায় মিলনমেলা।’

ভিডিওতে অভিনেত্রীকে দেখা গেছে ডিপনেক লম্বা হাতার সাদা গাউনে। কানে পরেছেন মানানসই মুক্তার লম্বা দুল ও পায়ে সাদা হাইহিল। তার এক হাতে ছিল আংটি, অন্য হাতের কব্জিতে সুন্দর কাজ করা রিস্টব্যান্ড। কিয়ারার পোশাকটি ডিজাইন করেছেন প্রবাল গুরুং, সঙ্গে স্টাইলিস্ট ছিলেন লক্ষ্মী লেহর। ইনস্টাগ্রামে অভিনেত্রীর ভিডিও দেখে বেশ উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। প্রথমবারের মতো কানের মঞ্চে গেলেন কিয়ারা, তাই অভিবাদনও জানাচ্ছেন সবাই।

এ বছর কানে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে নজর কেড়েছেন উর্বশী রাওতেলা ও ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতিবছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে। তবে প্রথম দিন প্রশংসায় ভাসলেও পরদিনই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী! এর আগেও একাধিকবার কানে নিজের পোশাকের কারণে সমালোচনার মুখে পড়েন ঐশ্বরিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা