× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহেল-তোসিবার আইটেম সং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১০:২৮ এএম

আপডেট : ১৮ মে ২০২৪ ১৩:৩৫ পিএম

‘ইটিস পিটিস ফুঁ’ শিরোনামের গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তোসিবা বেগম ও জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক সোহেল রাজ।

‘ইটিস পিটিস ফুঁ’ শিরোনামের গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তোসিবা বেগম ও জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক সোহেল রাজ।

নয়া দামানখ্যাত কণ্ঠশিল্পী তোসিবা বেগম। ভাইরাল হওয়া এই আঞ্চলিক গানের সঙ্গে নাচ করে ভিডিও বানিয়ে অনেকেই এখন আলোচনায়। নয়া দামানের পাশাপাশি একে একে ‘পালঙ্ক’ এবং ‘কালাচান’ প্রভৃতি গান গেয়েছেন। দেশে-বিদেশে স্টেজ প্রোগ্রামে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই সিলেটি কন্যা। এরই মধ্যে গাইলেন নতুন এক গান। এ গানের শিরোনাম ‘ইটিস পিটিস ফুঁ’। এতে তোসিবা দ্বৈত কণ্ঠ দিয়েছেন আরেক জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক সোহেল রাজের সঙ্গে। 

তিনি জানান, এই গানটি আইটেম সংয়ের মেজাজে তৈরি হয়েছে। এর কথা লিখেছেন খোকন কুমার রায়। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন সোহেল রাজ। ‘তুই ইটিস পিটিস ফুঁ মেরে/ নাড়াস সারাক্ষণ/ হৃদয় যদি চায় তুই/ কর রে আয়োজন/ ও তোর অঙ্গভঙ্গি কত ঢংয়ে/ ভরে না এই মন/ ভাবনায় কিছু না থাকলে/ করিস না জ্বালাতন’- এমন কথার গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে।

সোহেল রাজ বলেন, ‘খুব যত্ন নিয়ে গানটি তৈরি করেছি। তোসিবা খুব দারুণ গেয়েছেন। জমজমাট একটা গান। বড় পরিসরে এর মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনাও রয়েছে। গানে-চিত্রায়ণে ইটিস পিটিস ফুঁ গানটি শ্রোতাদের মন ভরাবে বলে আশা করছি।’ তোসিবাও গানটি নিয়ে আশাবাদী। তিনি মনে করেন, শ্রুতিমধুর সুর এ গানকে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেবে। তিনি বলেন, ‘আমি সবসময় একটু আনন্দ আছেÑ এ ধরনের গান করার চেষ্টা করি। মানুষ যেন শুনে মন ভালো করতে পারে। এই গানটিও তেমন। শুনলেই ভালো লাগবে।’

এদিকে সোহেল রাজ নানামাত্রিক আয়োজনে গান নিয়ে ব্যস্ত আছেন। সর্বশেষ তিনি কাজ করেছেন ‘চাদর’ সিনেমায়। বিএফডিসির প্রযোজনায় এ ছবি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও শবনম বুবলী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা