× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচনে বড় ভাইয়ের প্রচারে সাইমন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১৪:৪৩ পিএম

আপডেট : ১৫ মে ২০২৪ ১৫:৪০ পিএম

উপজেলা নির্বাচনে বড় ভাইয়ের প্রচারে সাইমন

দেশজুড়ে চলছে উপজেলা নির্বাচনী আমেজ। কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী মোকাররম সরদার। আর সেই ব্যবসায়ীর নির্বাচনী প্রচারণার মাঠে দেখা গেছে নায়ক সাইমন সাদিককে।

বুধবার (১৫ মে) সকাল ১০টায় সাইমন তার ফেসবুক আইডিতে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর ছাতিরচরের প্রচারণার কিছু ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ছাতিরচর এর বাচ্চারাও যেন সরদারময়।’

দ্বিতীয় ধাপে ২১ মে কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে গতকাল সাইমন নিকলী উপজেলার ছাতিরচর হাওরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।

এ বিষয়ে নায়ক সাইমন সাদিক জানান, ‘সাধারণত আমি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় মাঠে যাই না। নিকলী আমার উপজেলার পার্শ্ববর্তী উপজেলা। নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মোকাররম সরদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আমার পরিচিত বড় ভাই। উনি আমাকে তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে বলেছেন। তাই আমি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। এখানকার যারা ভোটার রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে মুখিয়ে রয়েছেন। উপজেলার সাধারণ মানুষ বলছেন ২১ মে সবাই আনারস মার্কায় ভোট দিয়ে মোকাররম সরদারকে বিজয় করবেন। এ প্রচারণায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে।’

চিত্রনায়ক সাইমন সাদিকের জন্ম ১৯৮৬ সালের ৩০ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামে। বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাদেকুর রহমান, মা উম্মে কুলসুম গৃহিণী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা