× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাফি ও ভিকির দুই সিনেমা

বিরতি ভাঙছেন আফরান নিশো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১১:৫১ এএম

আফরান নিশো।

আফরান নিশো।

দেশের জনপ্রিয় অভিনেতাদের অন্যতম আফরান নিশো। তার অভিনয় মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শক। অসংখ্য নাটকে তিনি দেখিয়েছেন বৈচিত্র্যময় চরিত্রের মুনশিয়ানা। গেল বছর বেশ জমকালো আয়োজনে সিনেমায় নাম লেখান তিনি। অভিনয় করেন রায়হান রাফি পরিচালিত ‌‘সুড়ঙ্গ’ সিনেমায়। এতে তার নায়িকা হিসেবে হাজির হয়ে আলোচনা পেয়েছেন তমা মির্জা।

গেল বছরের কোরবানি ঈদে ছবিটি মুক্তি পায়। বলার অপেক্ষা রাখে না দারুণভাবে ছবিটি সমাদৃত হয় দেশে-বিদেশে। গল্প, নির্মাণ, গান অভিনয়ের মুনশিয়ানায় ছবিটি ব্যবসায়িক সাফল্যও পায়। দেশের পাশাপাশি ইউরোপ আমেরিকার হলগুলোতেও ভালো দর্শক টানে সুড়ঙ্গ। তখনই শোনা গিয়েছিল সিনেমায় নিয়মিত হবেন নিশো। কিন্তু এরপর কেটে গেছে অনেকটা সময়। দেখতে দেখতে আরেকটা কোরবানি ঈদ দুয়ারে দাঁড়ানো। কিন্তু নিশোর কোনো নতুন কাজের খোঁজ মিলছিল না। রায়হান রাফিরতুফান’ ছবিতে শাকিব খানের সঙ্গে নিশোকে দেখা যাবে- এমন গুঞ্জন ছড়াতে ছড়াতে তা বাতাসেই মিলিয়ে গেছে। অনেকেই ভাবছিলেন অভিনেতা কি তবে সিনেমা থেকে সরে যাচ্ছেন!

সব ভাবনায় জল ঢেলে দিয়ে দুই সিনেমা নিয়ে ফিরলেন আফরান নিশো। দীর্ঘ বিরতির পর দর্শকনন্দিত অভিনেতা নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমা দুটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট সংবাদ বিজ্ঞপ্তিতে খবর জানিয়েছে।

তবে নিশো অভিনীত দুই সিনেমার পরিচালক কারা, কবে শুটিং হবে এবং কবে মুক্তি পাবে- এসব বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই জানানো হয়নি। তবে বেশ কিছু সূত্রে নানা তথ্য ভাসছে বিষয়ে। কিছু সূত্র নিশ্চিত হয়েছেন, আফরান নিশোর নতুন দুটি সিনেমা পরিচালনা করছেন রায়হান রাফি ভিকি জাহেদ। রাফি পরিচালিত নতুন সিনেমার নামঅসিয়ত’, যেটি ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে। দ্রুতই সিনেমাটির শুট শুরু হতে যাচ্ছে।

অন্যদিকে ভিকি জাহেদ যে সিনেমাটি পরিচালনা করছেন তার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ছোটপর্দার আলোচিত এই নির্মাতার।

আফরান নিশো

এদিকে এক সূত্র নিশ্চিত করেছেন, নিশোর একটি সিনেমা পরিচালনা করবেন আবরার আতাহার। সিনেমার ঘোষণা অবশ্য অনেক আগেই এসেছে। আলফা আইয়ের সঙ্গে আবরারের চুক্তিও হয়েছে। কথা ছিল গেল বছরই এর শুটিং শুরু হবে। নানা কারণে তা হয়নি। ছবিটিতে নিশোর বিপরীতে নুসরাত ফারিয়াকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। সিনেমাটি সম্পর্কে গেল বছরের মে আবরার প্রতিদিনের বাংলাদেশকে বলেছিলেন, ‘নিশো ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাইয়ের মতো। আমরা কখনও একে অন্যকে সহকর্মী ভাবিনি। আমি কোনো কাজ করলে তার সঙ্গে আলোচনা করি। তাকেই প্রথমে ভাবি। এবারের কাজটির বেলায়ও তাই। আমি বিশ্বাস করি দর্শকের কাছে আমাদের সিনেমা প্রশংসিত হবে। গল্প তৈরি হচ্ছে। এরই মধ্যে তিনবার গল্প সিনেমার নাম পরিবর্তন হয়েছে। চিত্রনাট্য চূড়ান্ত হলে গল্প অনুযায়ী লোকেশন নির্ধারণ করা হবে। পাশাপাশি শিল্পী বাছাই চলবে।’

তবে নতুন করে সিনেমা প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে আবরার আতাহারের সাড়া মেলেনি। রায়হান রাফি ভিকি জাহেদও মুহূর্তে মুখে কুলুপ এঁটেছেন। ধারণা করা হচ্ছে, শিগগিরই নিশোর দুটি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

দুই ছবি প্রসঙ্গে নিশো বলেন, ‘যেকোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সেজন্য তো সময় দিতেই হবে। সময় দেওয়া আর নেওয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমন খুঁজে পাওয়ার আগ্রহ সৃষ্টি করে। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের। যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তারা আমাকে এবং আমি তাদের খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা