× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও হলিউডে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৪ ০৯:৫১ এএম

বলিউড অভিনেত্রী টাবু

বলিউড অভিনেত্রী টাবু

বলিউডের জাঁদরেল অভিনেত্রীদের একজন টাবু। নব্বই দশক মেতেছিল তার অভিনয় ও গ্ল্যামারের আলোয়। হিন্দি, তামিল, তেলেগু, বাংলাসহ নানা ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন হলিউডেও। ভারত ছাড়িয়ে তাই আন্তর্জাতিক অঙ্গনেও নামের রোশনাই ছড়িয়েছেন অভিনেত্রী। সর্বশেষ ‌‘ক্রু’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন টাবু। এটি যেমন ব্যবসায়িকভাবে লাভের মুখ দেখেছে তেমনি চলচ্চিত্র সমালোকচরাও ছবিটির গল্প ও টাবুর অভিনয়ের প্রশংসা করেছেন।

এবার অভিনেত্রীর ভক্তদের জন্য এলো নতুন খবর। হলিউডের চলচ্চিত্র নির্মাতা ডেনিস ভিলেনিউভের ব্লকবাস্টার ফিল্ম ফ্র্যাঞ্চাইজি ‘ডুন’-এর প্রিকুয়েল সিরিজ ‘ডুন : প্রোফেসি’-তে থাকছেন বলিউড অভিনেত্রী টাবু।

আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, টাবু সিস্টার ফ্রান্সেসকার ভূমিকায় অভিনয় করবেন, যেটা ‘শক্তিশালী’, ‘বুদ্ধিমান’ এবং ‘আকর্ষণীয়’ চরিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে প্রতিবেদনটিতে। মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাওয়ার মতো চরিত্র এটি।

এইচবিও ম্যাক্সের সিরিজ ‘ডুন : প্রোফেসি’। এটি ব্রায়ান হারবার্ট এবং কেভিন জে অ্যান্ডারসনের ‘সিস্টারহুড অফ ডুন’ উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। এর আগে সিরিজটির নাম ছিল ‘ডুন : দ্য সিস্টারহুড’।

‘ডুন : প্রোফেসি’র প্রিমিয়ারের তারিখ এখনও ঘোষণা করেননি নির্মাতারা। এই সিরিজে আরও আছেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রন, সারাহ-সোফি বসনিনা এবং শ্যালম ব্রুন-ফ্র্যাঙ্কলিন।

আন্তর্জাতিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা টাবুর বেশ পুরোনো। তিনি ‘দ্য নেমশেক’, ‘লাইফ অব পাই’ এবং বিবিসি মিনি সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’-তে অভিনয় করেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা