× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা রঙে রঙিন তাহসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৪ ১২:৫১ পিএম

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।

একজন গায়ক হিসেবে শোবিজে পথচলা শুরু করেছিলেন। তারপর অভিনয়ে যোগ দিয়ে সেখানেও সাফল্যের আকাশ ছুঁয়েছেন। নাটক, সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে প্রসংশিত হয়েছেন। অভিনয়ে সম্প্রতি ততোটা আলোচনায় নেই। তবে গান নিয়ে দারুণ সুসময় কাটাচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। গেল ঈদটা তিনি রাঙিয়েছেন গান দিয়ে। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে হাজির হয়েছিলেন তিনি অভিনেত্রী তাসনিয়া ফারিণের সঙ্গে। তাদের কণ্ঠে 'রঙে রঙে রঙিন হবো' শিরোনামের গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে৷ এটি রয়েছে ট্রেন্ডিংয়ের শীর্ষে। বিশ্বজোড়ে গানটি ৩৯তম স্থান দখল করেছে ইউটিউবে। অনেকদিন পর এ গান দিয়ে সাফল্যের ঝড় তুলেছেন তাহসান।

এদিকে পুরনো ব্যান্ড ব্ল্যাকে যোগ দিয়েও সাড়া ফেলে দিয়েছেন এই অভিনেতা-গায়ক। সম্প্রতি ব্ল্যাক তার প্রতিষ্ঠাকালীন লাইনআপ নিয়ে কনসার্ট করেছে। সেখানে টমি-জনদের সঙ্গে অংশ নিয়েছেন তাহসানও। তাদের নতুন করে এক হওয়ায় দারুণ উচ্ছ্বসিত ভক্তরা৷ কনসার্টে উষ্ণ ভালোবাসায় তারা সিক্ত করেছেন ব্ল্যাককে। তাহসান বলেন, 'নতুন করে ব্ল্যাকের সঙ্গী হওয়া দারুণ ব্যাপার৷ আবার যেন পুরনো সময়টাতে ফিরে গেলাম সবাই মিলে। আমি শ্রোতা ও দর্শকের কাছে কৃতজ্ঞ। তারা খুবই সাড়া দিয়েছেন আমাদের এক হওয়ায়।'

এবার তাহসান হাজির হচ্ছেন নতুন সুখবর নিয়ে। তাকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ আসছে বঙ্গতে! বিশ্বের ৫০টিরও দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠানটি এই প্রথমবারের মত বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

টানটান উত্তেজনাপূর্ণ এই অনুষ্ঠানে দু’টি পরিবারের সদস্যরা অংশ নেন, এবং একশ’ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা, এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বণ্টন করা হয়। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড 'ফাস্ট মানি'তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান।

দেশে ‘ফ্যামিলি ফিউড’এর আয়োজনকে আরো জমজমাট করে তুলতে সঞ্চালক হিসেবে তাহসানকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গ। এ বিষয়ে তাহসান বলেন, 'বঙ্গ’র প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউড-এর মত দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।'

মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভি’র হাস্যরসাত্মক পরিবেশনা ‘ফ্যামিলি ফিউড’কে বিশ্বের দর্শকদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেরও উপলক্ষ তৈরি করে। বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে, সেই সাথে দেশি সংস্করণে আরো থাকছে আলাদা কিছু চমক। আগ্রহীরা শিগগির বঙ্গ’র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন।

মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেরও উপলক্ষ তৈরি করে। বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে, সেই সাথে দেশি সংস্করণে আরো থাকছে আলাদা কিছু চমক। আগ্রহীরা শিগগির বঙ্গ’র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন।

‘ফ্যামিলি ফিউড’ আয়োজন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ’র চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, আমরা এমন একটি আয়োজন নিয়ে আসছি যেখানে পরিবারের সদস্যরা সকলে মিলে উপভোগ করতে পারবেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ। বাংলাদেশে এখনো অনেক যৌথ পরিবার রয়েছে। আমরা তাদেরকে স্মরণীয় অভিজ্ঞতা তৈরির সুযোগ দিতে চাই।'

এদিকে তাহসান জানান, আসছে কোরবানি ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয় করতে দেখা যাবে। এরইমধ্যে কিছু গল্প তিনি পছন্দ করেছেন। সেগুলো নিয়েই শুরু করবেন শুটিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা