× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুচিত্রা সেন উৎসবে পুরস্কৃত নানজিবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৪ ১২:৪১ পিএম

আপডেট : ১৩ মে ২০২৪ ১২:৪৫ পিএম

সুচিত্রা সেন উৎসবে পুরস্কৃত নানজিবা

সম্প্রতি নিউইয়র্কের মাটিতে হয়ে গেল স্মরণকালের সর্ববৃহৎ বাংলা চলচ্চিত্র উৎসব। শিরোনাম ছিল ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০২৪’। নিউইয়র্কের জামাইকা পারফরমিং আর্টস সেন্টারে প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের চলচ্চিত্র উৎসবে উৎসুক জনতার ঢল নেমেছিল। 

এ উৎসবে বাংলাদেশ, ভারত ও অভিবাসী নির্মিত সর্বমোট ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এবং তার মধ্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রগুলোকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে ৩১ টি পুরস্কার বিজয়ী হন সেরা নির্মাতারা। বাংলাদেশের আলোচিত নির্মাতা নানজিবা খান সেরা চলচ্চিত্র নির্মাতার (ডকুমেন্টারি-দ্যা আন ওয়ানটেড ট্ইুন) পুরস্কার জিতে নেন। 

আরও পুরস্কার জিতে নেওয়ার তালিকায় আছে হাওয়া (বাংলাদেশ), শ্রেষ্ঠ পরিচালক মেজবাউর রহমান সুমন, দোআঁশ (ভারত), শ্রেষ্ঠ পরিচালক সায়ান বন্দোপাধ্যায়, রেডিও (অভিবাসী)। 

উৎসবে অনারারি অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয় বাংলাদেশের অভিনয় শিল্পী ফেরদৌস আহমেদ, ভারতের চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিত্রপরিচালক রেশমী মিত্রকে। শ্রেষ্ঠ ডেব্যু পরিচালক নির্বাচিত হন যথাক্রমে হৃদি হক (১৯৭১: সেইসব দিন- বাংলাদেশ), অভিজিৎ শ্রীদাস (বিজয়ার পরে- ভারত)। শ্রেষ্ঠ অভিনয়শিল্পী নির্বাচিত হন চঞ্চল চৌধুরী (পুরুষ-বাংলাদেশ), প্রসেনজিত ও কৌশিক গাঙ্গুলি (ভারত), রাজুব ভৌমিক (অভিবাসী)। 

শ্রেষ্ঠ অভিনয়শিল্পী নারী নির্বাচিত হন নাজিফা তুষি (বাংলাদেশ), পায়েল সরকার (ভারত) ও সিন্ডি রোলিং (অভিবাসী)। শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার পুরস্কার পান কামরুল হাসান খসরু (বাংলাদেশ) ও শুভজিৎ রায় (ভারত)।     

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা